বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনাম
চাঁদা তোলা হাতির শুড়ের আঘাতে ইজিবাইক উল্টে শিশু নিহত, মাহুতকে গণপিটুনি অস্ট্রেলিয়া সিরিজ বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং কারাগারেই স্টুডিও, বন্দিদের গান ছড়াচ্ছে বিশ্বজুড়ে মানসিক ক্লান্তি দূর করতে ২০ লাখ ডলারের তহবিল ফেরালেন টেক প্রতিষ্ঠাতা যুক্তরাষ্ট্র থেকে ১৩ বছরের জন্য এলএনজি আমদানির নীতিগত অনুমোদন সুদিনে ও দুর্দিনে মুমিনের করণীয় কী? তুরস্ককে ‘এফ-৩৫’ দেওয়া নিয়ে নেতানিয়াহুর আপত্তি উড়িয়ে দিলেন ট্রাম্প হোয়াইট হাউসে পৌঁছালেন নেতানিয়াহু রাঙামাটিতে কাপ্তাই উপজেলা যুবলীগ সভাপতি নাসিরুদ্দিন চৌধুরী গ্রেপ্তার বাংলাদেশে শুটিংয়ে এসে তিক্ত অভিজ্ঞতা নোরা ফাতেহির, কপিলের রসিকতা

আবৃত্তি শিল্পী রফিকুদ্দৌলা রাব্বীর স্মরণসভা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
  • ১০০ Time View
নওগাঁ প্রতিনিধি : আলোচনা,স্মৃতিচারণা ও আবৃত্তির মধ্য দিয়ে স্মরণ করা হলো আবৃত্তিশিল্পী ও সাংস্কৃতিক সংগঠনক রফিকুদ্দৌলা রাব্বীকে।  শুক্রবার বিকেলে নওগাঁ কৃষ্ণধন সরকারি উচ্চবিদ্যালয় শহীদ মিনার চত্বরে নওগাঁর সকল সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ব্যানারে আবৃত্তি শিল্পী রফিকুদ্দৌলা স্মরণসভা অনুষ্ঠিত হয়।আলোচকেরা বলেন, রফিকুদ্দৌলা রাব্বী জীবিকার প্রয়োজনে একজন সরকারি কর্মচারী হিসেবে কাজ করেছেন। তবে নওগাঁর মানুষের কাছে সাংস্কৃতিজন হিসেবেই পরিচিত। বাংলাদেশে টেলিভিশনের একজন তালিকাভুক্ত শিল্পী হিসেবে তিনি মেধা, মনন ও সৃজনশীলতার স্বাক্ষর রেখেছেন। এছাড়া সংস্কৃতি সংগঠন হিসেবে দক্ষতার পরিচয় রেখেছেন।
রফিকুদ্দৌলা মৃত্যুর আগ পর্যন্ত আবৃত্তি পরিষদ নওগাঁর সাধারণ সম্পাদক এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদ নওগাঁর সহ-সভাপতি হিসেবে দায়িত্বে ছিলেন। এছাড়া তিনি সাংস্কৃতিক সংগঠন কবি শাহ আলম চৌধুরী চারুপাঠ, হাতেখড়ি নওগাঁ, সংগীত নিকেতন, বাংলাদেশ শিশু একাডেমি নওগাঁ জেলা শাখা, জেলা শিল্পকলা একাডেমিসহ বিভিন্ন সংগঠনের সাথে নানাভাবে জড়িত ছিলেন। রফিকুদ্দৌলা রাব্বী অসাধারণ দক্ষতায় তাঁর কণ্ঠে কবিতার শব্দ ও ছন্দকে ফুটিয়ে তুলতেন।
স্মরণসভায় সভাপতিত্ব করেন রফিকুদ্দৌলা রাব্বী স্মরণসভা উদযাপন পরিষদের আহ্বায়ক ডা. ময়নুল হক দুলদুল। স্বাগত বক্তব্য রাখেন স্মরণসভা উদযাপন পরিষদের সদস্য সচিব কবি মনোয়ার লিটন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কবি ও গবেষক আতাউল হক সিদ্দিকী, নওগাঁ জেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি নবির উদ্দিন, নওগাঁ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ শরিফুল ইসলাম খান, প্যারিমোহন সাধারণ গ্রন্থাগারের সভাপতি কাজী জিয়াউর রহমান বাবলু, একুশে পরিষদ নওগাঁর সাধারণ সম্পাদক মোস্তফা আল মেহমুদ প্রমুখ।
কিউএনবি/অনিমা/২৭ ডিসেম্বর ২০২৪,/রাত ৮:১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit