মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম
মাটিরাঙ্গায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত। জাজিরার পিআইও’র রছরে অর্ধকোটি টাকা ঘুষ বাণিজ্য! দুর্যোগ মোকাবিলার পরিকল্পনা কাগজে সীমাবদ্ধ না রাখার তাগিদ নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মায় ইলিশ শিকার, জাজিরায় ১৫ জেলে আটক উলিপুরে এনসিপি নেতার বিরুদ্ধে বিরোধপূর্ণ জায়গা ক্রয়ের অভিযোগ যন্তর মন্তরে গেট টপকে বিক্ষোভ, আটক সিজেপির নেতাকর্মীরা ভারতের সিইসি অপসারণের প্রক্রিয়া কী, আইনে যা আছে রাশিয়া-ইউক্রেন ‘জ্বালানি যুদ্ধবিরতি’ ঘোষণা ট্রাম্পের, জানেন না জেলেনস্কি বিশ্বব্যাংকের কাছ থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলারের সহায়তা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হাজার গোলের মাইলফলকের আরও কাছে পর্তুগিজ মহাতারকা রোনালদো

ব্যাংকখাত ঘুরে দাঁড়ালেও হতাশ করেছে ফার্মা ও কেমিকেল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
  • ৬৪ Time View

ডেস্ক নিউজ : ৩১২ কোটি ৯২ লাখ, ৩০৩ কোটি ২৭ লাখ, ২৭৫ কোটি ৭৭ লাখ ও ২৮২ কোটি ১৯ লাখ টাকা। এভাবেই গত সপ্তাহের ৪ কার্যদিবসে দৈনিক লেনদেন হয়েছে ঢাকার পুঁজিবাজারে। অর্থাৎ একদিনও পার হয়নি সোয়া ৩শ’ কোটি টাকার ঘর।

এর আগে সপ্তাহজুড়ে এমন বেহাল দশায় পড়েছিল গত বছরের ফেব্রুয়ারি মাসে। যেখানে একদিন পার হয়েছিল সোয়া ৩শ’ কোটি টাকার লেনদেন; ২০ ফেব্রুয়ারি যার পরিমাণ ছিল ৩২৬ কোটি ৭৩ লাখ টাকা। ২০২২ সালের ডিসেম্বরের ২য় সপ্তাহেও মাত্র এক কার্যদিবসে লেনদেন সোয়া ৩শ’ কোটি টাকা ছাড়িয়ে দাঁড়িয়েছিল ৩৪৪ কোটি ৮৬ লাখ টাকায়।
 
দৈনিক লেনদেন এমন বেহাল অবস্থায় ঢাকার পুঁজিবাজারে গেল সপ্তাহে প্রধান সূচক কমেছে ৩৭ পয়েন্ট। তবে এসময়ে বাজার মূলধন বেড়েছে ৯৫৫ কোটি ৪৪ লাখ টাকা। খাতভিত্তিক লেনদেনের বিশ্লেষণে দেখা যায়, ২১টির মধ্যে দৈনিক গড় লেনদেন কমেছে ১৮টি খাতের কোম্পানির।
 
পতন থেকে ঘুরে দাঁড়িয়েছে ব্যাংকের শেয়ার; ৫ শতাংশের কিছুটা বেড়ে এখাতে ৩৬ কোম্পানির শেয়ারের গড় লেনদেন ঠেকেছে ৩৬ কোটি ৪৪ লাখ টাকায়। আর লেনদেন বেড়েছে জীবন বীমা ও ট্যানারি খাতে।
 
এদিকে, বেশ কিছুদিন ধরে ভালো অবস্থানে থাকা ফার্মা ও কেমিকেল খাতের ৩৪ কোম্পানির দৈনিক গড় লেনদেন গত সপ্তাহে কমেছে ৩৭.৩৫ শতাংশ। বস্ত্রখাতের ৫৮ কোম্পানির গড় লেনদেন ২৬.২৯ শতাংশ কমে নেমেছে ২৮ কোটি ৮৭ লাখ টাকায়।
 
সপ্তাহজুড়ে দাম বৃদ্ধির তালিকায় থাকা শীর্ষ ৫ কোম্পানির মধ্যে নেই ‘এ’ ক্যাটাগরির কোন প্রতিষ্ঠান। ২টি ‘বি’ ক্যাটাগরির ও ৩ টি রয়েছে জেড ক্যাটাগরির। দাম কমতির শীর্ষ ৫ প্রতিষ্ঠানের তালিকায় অবশ্য ২টি রয়েছে এ ক্যাটাগরির, ১টি বি ও ২টি রয়েছে জেড ক্যাটাগরির।

 

কিউএনবি/আয়শা/২৭ ডিসেম্বর ২০২৪,/বিকাল ৪:০৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit