শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:২০ অপরাহ্ন

রাঙামাটিতে ইয়াবাসহ আটক যুবকের এক বছরের জেল

আলমগীর মানিক,রাঙামাটি
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ১১৪ Time View

আলমগীর মানিক,রাঙামাটি : রাঙামাটি শহরে ইয়াবা ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত থাকার অপরাধে সুজন দত্ত নামের এক যুবককে এক বছরের দন্ড দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তি অভিযান পরিচালনা করে রাঙামাটি শহরে পূর্ত ভবন সংলগ্ন বনশ্রী সড়ক এলাকা থেকে আসামবস্তির বাসিন্দা রনজিৎ দত্তের সন্তান সুজন দত্তকে (৩০) ৬ পিছ ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে আটক করে জেলা পুলিশের গোয়েন্দা শাখার সদস্যরা।

পরবর্তীতে সে  মোবাইল কোর্টের কাছে নিজের দোষ স্বীকার করায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে এক বছর বিনাশ্রম কারাদন্ডাদেশ দিয়ে জেল হাজতে প্রেরণের নির্দেশনা প্রদান করেছেন মোবাইল কোর্ট পরিচালনাকারী নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাবিল নওরোজ বৈশাখ।রাঙামাটি জেলা ডিবি পুলিশের ওসি দৌস মোহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদকের বিরুদ্ধে রাঙামাটির সুপার ড. ফরহাদ হোসেন স্যার জিরো টলারেন্স নীতি ঘোষণা করে আমাদেরকে দলমত নির্বিশেষে মাদকের সাথে জড়িত সকলের বিরুদ্ধে ধারাবাহিক অভিযানের নির্দেশনা দিয়েছেন। তারই ধারাবাহিকতায় আমরা অবৈধ চোরাচালানকারিসহ মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে।

কিউএনবি/অনিমা/২৭ ডিসেম্বর ২০২৪,/দুপুর ১:৪৭


Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit