সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন

এনসিটিবি কর্মকর্তা-কর্মচারীদের সাপ্তাহিকসহ সব ছুটি বাতিল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ৬৫ Time View

ডেস্ক নিউজ : মঙ্গলবার (২৪ ডিসেম্বর) এনসিটিবির সচিব শাহ মুহাম্মদ ফিরোজ আল ফেরদৌসের সই করা অফিস আদেশে ছুটি বাতিলের এই নির্দেশনা দেয়া হয়।

অফিস আদেশে বলা হয়েছে, ২০২৫ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের নিমিত্তে মনিটরিং কার্যক্রম চলমান। এটি জাতীয় গুরুত্বপূর্ণ কাজ বিধায় বোর্ডে কর্মরত সব কর্মকর্তা-কর্মচারীর (সেসিপ প্রকল্পসহ) নৈমিত্তিক ও সাপ্তাহিক ছুটি নির্দেশক্রমে বাতিল করা হলো।
 
বছরের প্রথম দিনে প্রথম থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে পাঠ্যবই তুলে দেয় সরকার। জুন মাস থেকে এ বই ছাপার কার্যক্রম শুরু হয়। তবে রাজনৈতিক পটপরিবর্তনে এবার যথাসময়ে পাঠ্যবই ছাপার কাজ শুরু করতে পারেনি এনসিটিবি। ফলে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে।
 
তবে এনসিটিবি জানুয়ারির মধ্যে শিক্ষার্থীদের হাতে সব বই পৌঁছে দিতে তৎপর। প্রতিষ্ঠানটির চেয়ারম্যানসহ সবাই দিনরাত পরিশ্রম করছেন। প্রতিদিন তারা বাড়তি সময় কাজ করছেন। এমনকি সাপ্তাহিক ছুটির দিনেও কর্মকর্তারা অফিস করছেন।
 
এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে এম রিয়াজুল হাসান জানিয়েছেন, ‘আজকে এটা অফিসিয়ালি জানানো হয়েছে। মৌখিক বা অভ্যন্তরীণ নির্দেশনায় দুমাস ধরে সব ছুটি বাতিল করা হয়েছে অনেকের। আশা করছি, সবার সম্মিলিত প্রচেষ্টায় জানুয়ারির মধ্যে শিক্ষার্থীর হাতে বই তুলে দিতে পারবো।’

 

 

কিউএনবি/আয়শা/২৪ ডিসেম্বর ২০২৪,/রাত ১০:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit