শনিবার, ১৬ মে ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোণায় সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত ‘খেলোয়াড়রা ভালো থাকলে দেশ ভালো থাকবে’ পাকিস্তানে সেনা ক্যাম্পে সন্ত্রাসী হামলা, নিহত ১৩ ট্রাম্প-শি বৈঠকের রেশ কাটতে না কাটতেই চীন সফরে যাচ্ছেন পুতিন ‘ক্ষমতা সীমিত’ হওয়ায় অনেক কাজ করা সম্ভব হয়নি: সাবেক উপদেষ্টা আমেরিকার সঙ্গে চুক্তির সময় অন্তর্বর্তী সরকার জামায়াতকে কিছুই জানায়নি: জামায়াতের আমির ইরান যুদ্ধ ‘বিশ্ব পরমাণু ব্যবস্থা’ই ওলটপালট করে দিয়েছে আশুলিয়ায় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যালয়ের উদ্বোধন আশুলিয়ায় জাতীয়তাবাদী মোটরচালক দলের এক নেতার অপ-প্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন   ইনজুরি কাটিয়ে সিলেট টেস্টে ফিরবেন বাবর, আশাবাদী সরফরাজ

বিবস্ত্র করে মারধর, অপমানে ভারতে দলিত কিশোরের আত্মহত্যা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ৪৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তরপ্রদেশে জন্মদিনের অনুষ্ঠানে ডেকে নিয়ে বিবস্ত্র করে মারধর এবং গায়ে প্রস্রাব করার ঘটনায় অপমানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বছর ১৬ বছর বয়সী এক দলিত কিশোর।

উত্তরপ্রদেশের বস্তি জেলার এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তা এবং অভিযুক্তকে বাঁচানোর চেষ্টা করার অভিযোগ উঠেছে।

মৃত কিশোরের পরিবার জানিয়েছে, গত ২০ ডিসেম্বর স্থানীয় এক জনের বাড়িতে জন্মদিনের অনুষ্ঠান ছিল। আমন্ত্রণ পেয়ে সেই অনুষ্ঠানে গিয়েছিল ওই কিশোর। অভিযোগ, সেখানেই ওই দলিত তরুণকে বিবস্ত্র করে মারধর করা হয়। গায়ে করে দেওয়া হয় প্রস্রাবও। গোটা ঘটনার ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। ভিডিওটি মুছে দেওয়ার অনুরোধ করলে ওই কিশোরকে থুতু চাটতে বাধ্য করা হয় বলে অভিযোগ।

পরিবারের দাবি, গোটা ঘটনায় অপমানিত ওই কিশোর বাড়িতে এসে পুরো বিষয়টি জানান। তার পরেই সবার চোখের আড়ালে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হন তিনি। প্রথমে ছেলের দেহ নিয়ে স্থানীয় থানায় যান মা। অভিযোগ, প্রথমে পুলিশ পরিবারের বক্তব্যই শুনতে চায়নি। সেখান থেকে ছেলের মরদেহ নিয়ে পুলিশ সুপারের অফিসে যান মা এবং পরিবারের অন্য সদস্যেরা। সেখানে অনেক টালবাহানার পর পুলিশ অভিযোগ গ্রহণ করতে রাজি হয় বলে জানিয়েছে কিশোরের পরিবার।

কিশোরের মায়ের অভিযোগ, কী কারণে তার ছেলের উপরে অত্যাচার করা হল, তা স্পষ্ট না-হলেও কোনও অজ্ঞাত কারণে অভিযুক্তদের বাঁচাতে চাইছে পুলিশ। এই প্রসঙ্গে বস্তির সহকারী পুলিশ সুপার প্রদীপকুমার ত্রিপাঠী বলেন, “অভিযোগ পেয়েছি। দোষীদের বিরুদ্ধে আমরা কঠোর পদক্ষেপ নেবো।”

কিউএনবি/অনিমা/২৪ ডিসেম্বর ২০২৪,/বিকাল ৩:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit