বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন

আশুলিয়ায় সা’দ পন্থীদের বিচার ও নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল 

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ৭২ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে সাদপন্থীদের হামলায় নিহত ও আহতের ঘটনায় জড়িত সা’দ পন্থীদের বিচার ও নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন জুবায়ের পন্থীরা। পরে তারা আশুলিয়া থানায় একটি স্মারক লিপি প্রদান করেন। সোমবার বেলা ১১টার দিকে আশুলিয়া থানা উলামা পরিষদের সভাপতি ইলিয়াস কাশেমীর নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল ও স্মারক লিপি প্রদান করা হয়।
এ সময় আশুলিয়া থানা উলামা পরিষদ ও সর্বস্তরের তাওহীদী জনতার ব্যানারে থানার প্রধান ফটকের সামনে একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।  এসময় বক্তারা বলেন, টঙ্গী ইজতেমার মাঠে ঘুমন্ত অবস্থায় তাবলীগ নামধারী বিপথগামী পথভ্রষ্ট উগ্রবাদী সাদপন্থীরা সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়ে অন্তত চার জনকে হত্যা করে। এছাড়াও অসংখ্য শান্তিপ্রিয় সাধারণ মুসল্লী, ওলামাগণ নৃশংস হামলার শিকার হয়ে গুরুতর অবস্থায় দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তাই অনতিবিলম্বে হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে শাস্তি নিশ্চিত করতে হবে। সেই সাথে সাদপন্থিদের সন্ত্রাসী কার্যক্রম বন্ধে সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানান। পরে তারা উপস্থিত সবাইকে আইন নিজের হাতে তুলে নেয়া থেকে বিরত থাকাসহ ঐক্যবধ্যভাবে শান্তি বজায় রাখতে আহ্বান জানান। 
আশুলিয়া থানা উলামা পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক মুফতি সিরাজুল ইসলাম বাহার ও সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি আব্দুর রহমান জামিলের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন, সংগঠনটির সভাপতি ইলিয়াস কাশেমী, সিনিয়র সহ-সভাপতি মওলানা আতাউল্লাহ, সাধারণ সম্পাদক মুফতি নজরুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মুফতি হাবিবুল্লাহ আশরাফ সহ আরো অনেকে।

 

 

কিউএনবি/আয়শা/২৩ ডিসেম্বর ২০২৪,/বিকাল ৪:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit