শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
মার্কিন নিষেধাজ্ঞার চাপে ইরানি এয়ারলাইন নিষিদ্ধ করল আমিরাত নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, নিউইয়র্কে গ্রেফতার ১০৩ ইউক্রেনের সামরিক সহায়তায় ৬.৬ বিলিয়ন ইউরো দিতে সম্মত ইইউ নারীর আপত্তিকর ছবি মুছে ফেলতে মেটাকে দিল্লি হাইকোর্টের নির্দেশ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লেজার প্রযুক্তির অস্ত্র মোতায়েন, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য জাতিসংঘে সানগ্লাস পরে কেন বক্তব্য দিলেন নেপালের প্রধানমন্ত্রী পর্তুগালে জনসমক্ষে মুখঢাকা নিষিদ্ধ ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থীদের জন্য নতুন নিয়ম ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরিতে সায় ট্রাম্পের প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সার্বিক কার্যক্রম নিয়ে প্রেস ব্রিফিং আজ

গাজায় যুদ্ধবিরতি চুক্তি ‘যেকোনো সময়ের চেয়ে কাছাকাছি’

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ৮১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : প্রতিবেদন মতে, হামাস, প্যালেস্টিনিয়ান ইসলামিক জিহাদ ও পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অফ ফিলিস্তিন এক বিরল যৌথ বিবৃতিতে বলেছে, ‘একটি যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনা (যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি) আগের চেয়ে অনেক কাছাকাছি, যদি শত্রুরা নতুন শর্ত আরোপ করা বন্ধ করে দেয়।

শনিবার (২১ ডিসেম্বর) মিশরের রাজধানী কায়রোতে আলোচনার পর এই বিবৃতি দেয়া হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় এক বছরেরও বেশি সময় ধরে ইসরাইলের বর্বর সামরিক আগ্রাসন অব্যাহত রয়েছে। এতে ৪৫ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ১ লাখের বেশি মানুষ।
 
সংঘাত শুরুর প্রায় দুই মাসের মাথায় গত বছরের নভেম্বরে মাত্র এক সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল। এরপর যুদ্ধবিরতির লক্ষ্যে এক বছরেরও বেশি সময় ধরে কূটনৈতিক তৎপরতা চললেও তা আলোর মুখ দেখেনি। তবে সম্প্রতি যুক্তরাষ্ট্র, কাতার ও মিশরের প্রতিনিধিরা যুদ্ধবিরতি আলোচনায় জোর দিয়েছেন।
 
খবরে বলা হয়েছে, হামাস ও ইসরাইল উভয়পক্ষই সংঘাত শেষ করার ব্যাপারে ইচ্ছা পোষণ করেছে। চলতি সপ্তাহে যুদ্ধবিরতির সঙ্গে যুক্ত এমন একজন ফিলিস্তিনি জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মিদের মুক্তির বিষয়টি এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। অন্যদিকে ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বলেন, ‘যেকোনো সময়ের তুলনায় যুদ্ধবিরতি এখন কাছাকাছি রয়েছে’। 
 
শনিবার গাজায় ইসরাইলি আগ্রাসন ৪৪১তম দিনে গড়িয়েছে। এদিনও গাজা উপত্যকার বিভিন্ন অঞ্চলে বিমান হামলা চালানো হয়েছে। এতে গত ২৪ ঘণ্টায় অন্তত ২১ জন নিহত এবং আরও ৬১ জন আহত হয়েছেন। 

 

 

কিউএনবি/আয়শা/২১ ডিসেম্বর ২০২৪,/রাত ১১:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit