শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনাম

টঙ্গীতে বেইলী ব্রিজ ভেঙ্গে ট্রাক নদীতে, বিকল্প পথে চলাচল

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ৮৫ Time View

ডেস্ক নিউজ : টঙ্গীতে পাথর বোঝাই একটি ট্রাকসহ গাজীপুরমুখী লেনে একটি বেইলী ব্রিজ ভেঙ্গে পড়েছে। এতে ওই লেনে চলাচল বন্ধ হয়ে গেছে। তবে বিকল্প পথে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

ঢাকা-ময়মনসিংহ মসড়কের টঙ্গীর তুরাগ নদীতে গাজীপুরমুখী লেনে আজ শনিবার ভোরের দিকে এই ঘটনা ঘটে।

এ ঘটনায় ওই সড়ক দিয়ে চলাচলকারী সকল যাত্রী ও যানবাহনকে টঙ্গী ব্রিজ এড়িয়ে বিকল্প সড়ক ব্যবহার করার জন্য অনুরোধ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার এনএম নাসির উদ্দিন।

তিনি জানান, ভোর রাতে একটি পাথরবোঝাই ট্রাকসহ বেইলী ব্রীজটি ভেঙে পড়ে। তবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। বিআরটি ফ্লাইওভার দিয়ে দুপাশে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

এ পথে চলাচলকারী সকল যাত্রী ও যানবাহনকে টঙ্গী ব্রিজ এড়িয়ে যেন কামারপাড়া মুন্নুগেট বিকল্প সড়ক ব্যবহার করার জন্য অনুরোধ জানিয়েছেন তিনি।

কিউএনবি/অনিমা/২১ ডিসেম্বর ২০২৪,/দুপুর ১২:০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit