সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন

উল্টো আসা বাইকের সঙ্গে জাবির বাসের সংঘর্ষ: নিহত ১

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ৮০ Time View

ডেস্ক নিউজ : ঢাকা-আরিচা মহাসড়কে উল্টোদিক থেকে আসা মোটরসাইকেলের সাথে জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীদের বহনকারী বাসের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক মোটরসাইকেল আরোহী মারা গেছেন।

শুক্রবার (২০ ডিসেম্বর) রাত পৌনে ১০টায় সাভার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এসময় গুরুতর আহত আরোহীকে আশঙ্কাজনক অবস্থায় সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে হাসপাতালের নিউরো আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টা ৫২ মিনিটে তিনি মারা যান।

মোটরসাইকেল আরোহী সোহরাব হোসেন (৪৪) ধামরাইয়ের গাংগুটিয়া এলাকার বাসিন্দা আব্দুল লতিফের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বহনকারী ডাবল ডেকার বাসটি সাভারের থানা স্ট্যান্ড এলাকায় রাস্তার মাঝের একমুখী লেন দিয়ে বিশ্ববিদ্যালয়ের দিকে ফিরছিল। মোটরসাইকেল আরোহী ব্যক্তি ট্রাফিক আইন অমান্য করে উল্টোদিক থেকে তীব্র বেগে আসছিল৷ এক পর্যায়ে মুখোমুখী হয়ে গেলে বাস ড্রাইভার ব্রেক করার চেষ্টা করেন। তবে একমুখী লেনে গতি বেশি থাকায় বাসটি থামানো সম্ভব হয়নি৷ মুখোমুখি সংঘর্ষের পর মোটরসাইকেলটি আরোহীসহ বাসের নিচে চলে যায়।

বাস থামিয়ে শিক্ষার্থীরা রক্তাক্ত অবস্থায় বাইকের আরোহী সোহরাবকে উদ্ধার করেন।

বাসে থাকা ৫০ ব্যাচের শিক্ষার্থী খায়ের মাহমুদ জানান, ‘আমি ও হৃদয় (৫০ ব্যাচ) বাসের দোতলায় একেবারে সামনের সিটে বসা ছিলাম। এই দুর্ঘটনায় আমাদের ড্রাইভারের কোনোরকম দোষ ছিল না। ডাক্তর সার্ভিসিং করার জন্য যখন ওনার প্যান্ট কাটছিল তখন ওনার পকেটে অনেকগুলো ঘুমের ওষুধ পাওয়া যায় যেটা দেখে ডাক্তার নিজেই অবাক হয়েছেন। তারপরও বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে সর্বোচ্চ চেষ্টা করেছেন।’

বাসের চালক মোঃ আবু হানিফ বলেন, ‘বাইকটা রাস্তার রং সাইডে ছিল। হঠাৎ করে আমার বাসের সামনে উল্টে যায়। আমি হার্ড ব্রেক দিয়েছি; কিন্তু কিছু করার ছিলো না। বাস যাতে রাস্তার ডিভাইডারে গিয়ে যাতে বাড়ি না খায় সেজন্য সাবধানে স্টিয়ারিং করেছি। আরেকটু হইলে বাসের ছাত্ররাও মারাত্মক কোন দুর্ঘটনায় পড়তো।’

হাইওয়ে থানার ওসি সওগাতুল আলম বলেন, জাবির ডাবল ডেকার বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে আহত ব্যাক্তি সোহরাব হোসেন এনাম মেডিকেল কলেজের নিউরো আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ১১:৫২ মিনিটে মারা গেছেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক একেএম রশিদুল আলম বলেন, ‘অনেক প্রত্যক্ষদর্শীর ভাষ্যমতে মোটরসাইকেলটি রাস্তার ভুল পাশ দিয়ে যাচ্ছিল। এ ধরনের দুর্ঘটনা ও প্রাণহানি অত্যন্ত দুঃখজনক। বিশ্ববিদ্যালয় প্রশাসন এই ঘটনায় গভীরভাবে মর্মাহত এবং দুঃখিত। আমরা ভিকটিমের পরিবারের কাছে পৌঁছাব এবং এই কঠিন সময়ে তাদের পাশে দাঁড়ানোর জন্য আমাদের সর্বাত্মক সহায়তা প্রদান করব।

কিউএনবি/অনিমা/২১ ডিসেম্বর ২০২৪,/সকাল ১১:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit