বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন

উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুর খবরে হাসপাতালে মির্জা ফখরুল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
  • ৫০ Time View

ডেস্ক নিউজ : অন্তর্বর্তীকালীন সরকারের বেসামরিক বিমান ও পর্যটন এবং ভূমি উপদেষ্টা এ এফ এম হাসান আরিফের মৃত্যুর খবরে হাসপাতালে ছুটে গেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে তিনি হাসান আরিফের পরিবার ও স্বজনদের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রতি সমবেদনা জানান।

শুক্রবার (২০ ডিসেম্বর) সাড়ে তিনটার দিকে উপদেষ্টার মৃত্যুর খবর পেয়ে কিছুক্ষণ পর তিনি রাজধানীর ল্যাবএইড হাসপাতালে যান।

হাসপাতাল থেকে বেরিয়ে মির্জা ফখরুল বলেন, ‘তিনি কেবল একজন স্বনামধন্য আইনজীবীই ছিলেন না, তিনি বিশিষ্ট গণতন্ত্রে বিশ্বাসী মানুষ ছিলেন। এই সময়ে তার প্রয়োজন ছিল।’

মির্জা ফখরুল বলেন, ‘ব্যক্তিগতভাবে আমি আমার সুহৃদকে হারিয়েছি। দেশ হারিয়েছে একজন দেশপ্রেমিক মানুষকে।’ তার শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়, বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব।

এর আগে আজ বিকাল সাড়ে ৩টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে মারা যান উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ। তার বয়স হয়েছিল ৮৩ বছর।

সন্ধ্যায় বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপির শীর্ষনেতারা।

কিউএনবি/অনিমা/২০ ডিসেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit