বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
আইশোস্পিডের বিরুদ্ধে তদন্ত করছে ফিফা শ্বাসরুদ্ধকর লড়াইয়ে মিসরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা মেসির গোলে সমতায় আর্জেন্টিনা পেনাল্টি মিস করে বিশ্বরেকর্ড মেসির প্রথমার্ধে একাই আর্জেন্টিনাকে রুখে দিলেন শোবেইর যুক্তরাষ্ট্রে তীব্র তাপপ্রবাহে তিন দিনে ৩৩ জনের মৃত্যু ফুলবাড়ীতে স্বামীর শাবলের আঘাতে স্ত্রী নিহত, স্বামী আটক॥ ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, প্রভাবশালীদের চাপে উল্টো ভুক্তভোগীর পরিবারকে হয়রানি, পুলিশ নিষ্ক্রিয় শার্শা ও বেনাপোল সীমান্তে মানব পাচার প্রতিারোধ বিষয়ে রাইটস যশোরের উদ্যেগে মতবিনিময় সভা অনুষ্টিত জয়পুরহাটে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, নিহত ২, আহত ৫

১ কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল কিনবে সরকার, ব্যয় কত?

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ১০৭ Time View

ডেস্ক নিউজ : বুধবার (১৭ ডিসেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে সিটি এডিবল অয়েল লিমিটেডের কাছ থেকে টিসিবির জন্য ১ কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল কিনবে সরকার। এতে ব্যয় হবে ১৮৯ কোটি ৪৭ লাখ ৫০ হাজার টাকা। প্রতি লিটারের দাম পড়বে ১৭২ টাকা পয়সা।

এছাড়া বৈঠকে এলএনজি, সার, মসুর ডাল ও চাল আমদানির অনুমতি দিয়েছে সরকার। সরকার পণ্য সরবরাহ নিশ্চিত করতে চায় জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, আজকে আমরা সার, সয়াবিন তেল, চাল, মসুর ডাল ক্রয়ের অনুমোদন দিয়েছি। একে সয়াবিনের দাম সহনীয় হতে পারে। রমজান পর্যন্ত যতো ধরনের নিত্যপণ্য আছে চাল, ডাল, ছোলা, তেল, চিনি এগুলোর সরবরাহ নিশ্চিত করে মোটামুটি চেষ্টা করছি বাজারটা যাতে আরেকটু সহনীয় রাখতে। তবে একটু সময় লাগবে৷ কারণ এগুলো দেশের বাইরে থেকে আমদানি করতে হয়। লোড-আনলোডে সময় লাগে। মূলত আমাদের বাইরের ওপর নির্ভর করতে হয়৷ 

বাজারে এখনও সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না, যেটা পাওয়া যাচ্ছে সেটা ২০০ টাকার ওপরে দাম নিচ্ছে সে বিষয়ে জানতে চাইলে তিনি বলেন,
বাজারের বিষয়ে আমাদের একটু গ্যাপ আছে। যেদিন দাম ৮ টাকা বাড়ানো হলো তার পরদিন সরবরাহ অনেক কমে গেছে। ব্যবসায়ীদের একটা প্রত্যাশা আছে ৮ টাকা বাড়ানো হয়েছে, আরও হয়তো বাড়বে।

ভোক্তাদের পক্ষ থেকে অভিযোগ আছে যে বাজারে মনিটরিং হচ্ছে না সেজন্য দাম বাড়ছে এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, বাজার মনিটরিং হচ্ছে না, বিষয়টা কিন্তু তা না। অন্যান্য দেশে কিন্তু এরকম হয় না। বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর কয়টা জায়গায় যেতে পারে৷  কিছু দিন আগে আমি পাবনা গেলাম সেখানেও একই অবস্থা। ডিসিদের কমিটি গঠন করে দিয়েছি। তারা বাজারে যতক্ষণ থাকে ততক্ষণ ঠিক থাকে; চলে গেলে সেই একই অবস্থা। এজন্য ভোক্তাদের সচেতন হতে হবে। বাইরের দেশগুলো কিন্তু ভোক্তারা সচেতন। তারা অভিযোগ করে।

 

 

কিউএনবি/আয়শা/১৮ ডিসেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit