বুধবার, ২৪ জুন ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
বাড়ি ফেরার পথে অপহরণ, ৩ দিন পর মুক্তিপণে ফেরত আটকে থাকা অর্থের ব্যবহার নিয়ে যুক্তরাষ্ট্রের দাবি ওড়ালো ইরান রোনালদোকে নিয়েই শুরুর একাদশ ঘোষণা পর্তুগালের বিয়ের স্বপ্ন ভেঙে দিল এক মুহূর্তের দুর্ঘটনা! যুক্তরাজ্যে রেকর্ড দাবদাহ: গলে যেতে পারে রাস্তা, গাড়িচালকদের যাত্রা স্থগিতের পরামর্শ ‘আদালতে স্বামীর খোঁজে স্ত্রী’, মুখ্যমন্ত্রী বিজয়কে ব্যক্তিগত আক্রমণ উদয়নিধির দখলদার সেনার ওপর হামলাকেও নিজ ভূখণ্ডে আক্রমণ হিসেবে দেখাচ্ছে ইসরায়েল: বিশ্লেষক বিশ্ববাজারে তেলের দাম কমলো বখাটের হেনস্থা, বিয়ের একদিন আগে মা-বাবার সাথে তরুণীর আত্মহত্যা! রাষ্ট্রপতির সঙ্গে ইন্টারন্যাশনাল ইনার হুইল প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

আবার নানা হলেন আফ্রিদি

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ৬৯ Time View

স্পোর্টস ডেস্ক : মাসকয়েক আগে শহিদ আফ্রিদির মেজো মেয়ে আনশা এবং পেসার শাহিন আফ্রিদির ঘর আলো করে এসেছিল পুত্রসন্তান। এবার ‘সিনিয়র’ আফ্রিদির বড় মেয়ে আকসার কোলে এসেছে কন্যাসন্তান।

দ্বিতীয়বার নানা হওয়ার খবর সামাজিক মাধ্যম এক্স-এ এক পোস্টের মাধ্যমে জানিয়েছেন আফ্রিদি নিজেই। তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। আকসা এবং নাসিরের ঘরে আল্লাহ আয়রাকে পাঠিয়েছেন। সৃষ্টিকর্তার রহমতের সবচেয়ে সুন্দর প্রতিদান হচ্ছে মেয়েরা। আমাদের জন্য প্রার্থনা করুন।’গত বছরের ৩০ ডিসেম্বর করাচিতে ঘরোয়া আয়োজনে নাসির নাসিরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন আকসা আফ্রিদি।

এদিকে ক্রিকেট ছেড়ে এখন অখণ্ড অবসর কাটাচ্ছেন আফ্রিদি। এখন বেশিরভাগ সময় পাকিস্তানের ম্যাচের সময় দেশটির বিভিন্ন টিভি চ্যানেলে বিশ্লেষক হিসেবে তার দেখা মেলে। আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চিটাগং কিংসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে দেখা যাবে তাকে।

 

 

কিউএনবি/আয়শা/১৮ ডিসেম্বর ২০২৪,/বিকাল ৪:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit