মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনাম
ফ্রান্সে দাবানল উসকে দেওয়ার অভিযোগে ২০ দিনে গ্রেফতার ১৬২ জন তিব্বতে একের পর এক ক্লোন ইয়াক, বিশ্বজুড়ে নৈতিকতা নিয়ে প্রশ্ন বিএসইসির নতুন কমিশনার হোসেন সাদাত অভিনয়ে ফিরতে চান, ভবিষ্যতে পরিচালনাতেও আগ্রহ মাইলি সাইরাসের নুসরাত হত্যা : মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ আঞ্চলিক স্থিতিশীলতায় পাকিস্তানের ভূমিকায় প্রশংসা মার্কিন আইনপ্রণেতাদের বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, একদিনেই কমলো ১০ শতাংশের বেশি হাবিপ্রবির বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী

ডিপজলের সমালোচনায় নেটিজেনরা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ৫৭ Time View

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার পরিচিত মুখ মনোয়ার হোসেন ডিপজল। শুরুতে খল-অভিনেতা হয়ে চলচ্চিত্রে অভিনয় শুরু করলেও পর্যায়ক্রমে সেখান থেকে সরে এসে দারুণ সব চরিত্রে দুর্দান্ত অভিনয় করে দর্শকহৃদয়ে জায়গা করে নিয়েছেন গুণী এই অভিনেতা।

অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় ঢালিউডের এই অভিনেতা। একসময় দেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপির সঙ্গে ছিলেন। পরে আওয়ামী লীগের হয়েও বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে তার সরব উপস্থিতি ছিল দৃশ্যমান। সাড়া না পেলেও জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। এছাড়া বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্বেও ছিলেন তিনি।

তবে এবার বিজয় দিবস উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়ে পোস্টার প্রকাশ করে রাজনীতির মাঠে আলোচনায় আসলেন ডিপজল। কেননা ডিপজল তার পোস্টার প্রকাশ করেছেন বিএনপির ব্যানারে। রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে ডিজাইন করা পোস্টার আসা এই তারকার পোস্টারে দেখা গেছে, বিএনপির শীর্ষ তিন নেতার ছবি এবং স্লোগান। আওয়ামী লীগের মনোনয়ন কেনা এই অভিনেতা তাতে আরও ব্যবহার করেছেন জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি। আর তাতেই জমে উঠেছে সমালোচনা।

ডিপজল ক্যাপশনে ডিপজল লিখেছেন, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। যাদের মহান আত্মত্যাগে আমাদের এই স্বাধীনতা, সেই সব বীর শহীদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি। লাখো শহীদের রক্তে লেখা, বিজয়ের এই ইতিহাস, মুক্তির বার্তা নিয়ে বারবার ফিরে আসুক ডিসেম্বর মাস।

প্রসঙ্গত, ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ঢাকা-১৪ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপত্র কেনেন ডিপজল। ২০২১ সালেও ঢাকা-১৪ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করতে গিয়েছিলেন। গত আগস্টে সরকার পতনের পর তার নামে হয়েছে একাধিক মামলা। সমালোচকদের অনেকেই বলছেন, মামলা থেকে রেহাই পেতেই ভোল পালটেছেন ডিপজল।

কিউএনবি/অনিমা/১৭ ডিসেম্বর ২০২৪,/বিকাল ৩:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit