শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌগাছা পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছ,বিতরণ  কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

আপনি যেখানেই যান সেখানেই ধর্মে-ধর্মে লড়াই লাগিয়ে দেন: মোদির উদ্দেশে রাহুল গান্ধী

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ৫৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক :  এবার সংবিধানের পঁচাত্তর বছরের যাত্রা নিয়ে বিতর্কে লোকসভায় রাহুল গান্ধী অভিযোগ তুলেছেন, একলব্যের আঙুল কেটে নেওয়ার মতোই মোদী সরকার দেশের তরুণদের বঞ্চিত করছে। আদানি গোষ্ঠীকে সমস্ত সুবিধা পাইয়ে দিচ্ছে। আপনি যেখানেই যান সেখানেই ধর্মে-ধর্মে লড়াই লাগিয়ে দেন। আদানির হাতে সমস্ত সম্পদ তুলে দিচ্ছে। বেসরকারিকরণ, সরাসরি নিয়োগের ফলে দেশের দলিত, ওবিসি, আদিবাসীরা সংরক্ষণের সুযোগ পাচ্ছেন না, তাঁদের বুড়ো আঙুল কাটা যাচ্ছে। 

মুম্বইয়ের ধারাভি আদানির হাতে তুলে দিয়ে সেখানকার ছোট ব্যবসায়ীদের আঙুল কেটে নেওয়া হয়েছে। যাঁরা সেনার চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, অগ্নিবীর চালু করে তাঁদের আঙুল কেটে নিচ্ছে। হাথরসের দলিত তরুণীর ধর্ষণ ও সম্ভলে মন্দির-মসজিদ বিবাদের উদাহরণ দিয়ে বিজেপির দিকে দলিত-সংখ্যালঘুদের প্রতি বৈষম্যের অভিযোগ তুলে রাহুল বলেন, ‘‘সংবিধান ধর্ম, জাতি, লিঙ্গ, জন্মস্থানের ভিত্তিতে বৈষম্যে বাধা দেয়। আপনারা বিদ্বেষ ছড়ান। সাম্প্রদায়িক উস্কানি দেন। সংবিধানে এ সব কোথায় লেখা আছে?”

রাহুল গান্ধীর এই বক্তৃতার পরে স্বাভাবিক ভাবেই তাঁর সঙ্গে শুক্রবার সংবিধান নিয়ে প্রিয়ঙ্কা গান্ধী বঢরার প্রথম বক্তৃতার তুলনা শুরু হয়েছে। দলমত নির্বিশেষে অধিকাংশ সাংসদেরই মত, প্রিয়ঙ্কা প্রথম বক্তৃতাতেই ঠাণ্ডা মাথায় ধীরেসুস্থে সময় নিয়ে সব বিষয় তুলে ধরেছিলেন। বিজেপিকে নিশানা করলেও পাল্টা আক্রমণের সুযোগ দেননি।

সেই তুলনায় রাহুলের বক্তৃতায় ঝাঁঝ থাকলেও তিনি বিজেপির হাতে লোপ্পা বল তুলে দিয়েছেন। যেমন, একলব্যের কথা বলতে গিয়ে ছয়-সাত বছরের যুবক বলেছেন। তপস্যার কথা বলতে গিয়ে বলেছেন, তপস্যার অর্থ হল ‘শরীর মে গর্মি পয়দা করনা’। তা নিয়ে সংসদের ভিতরে, বাইরে বিজেপির নেতারা হাসিঠাট্টা করতে ছাড়েননি। রবিশঙ্কর প্রসাদ বলেন, ‘‘এ সব কে শেখান? রাহুল গান্ধীর গৃহশিক্ষক বদল করা প্রয়োজন।’’ তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহার মতে, ‘‘অনেকেরই মনে হয়েছে, রাহুল গান্ধীর বক্তৃতা ছোট হয়েছে। আরও একটু বলা উচিত ছিল। তবে বক্তৃতা ভাল লেগেছে। কিন্তু আমার মতে প্রিয়ঙ্কা গান্ধীর বক্তৃতা অনেক ভাল ছিল।’’

দাদা রাহুলের বক্তৃতার পরে প্রিয়ঙ্কা নিজে অবশ্য বলেছেন, আদানি গোষ্ঠীকে সুবিধা দিতে গিয়ে তরুণদের বঞ্চিত করা নিয়ে রাহুল যা বলেছেন, একদম ঠিক। তাঁর প্রশ্ন, ‘‘আমার বক্তৃতা থেকে আদানি শব্দ মুছে দেওয়া হয়েছে। কেন? আদানি কি অসংসদীয় শব্দ? ওঁরা যে কারও নাম নিতে পারেন, আমরা আদানির নামোচ্চারণ করতে পারব না?” আদানির মতোই রাহুল আজ ফের বিনায়ক দামোদর সাভারকরকে নিশানা করায় বিজেপি শিবির উত্তেজিত হয়েছে। সংবিধান নিয়ে বিজেপিকে নিশানা করতে গিয়ে আজ সাভারকরের নাম না করে তাঁকে নরেন্দ্র মোদীর ‘সুপ্রিম লিডার’ হিসেবে কটাক্ষ করেছেন রাহুল।

তিনি বলেন, সংবিধান তৈরির পরে সাভারকর লিখেছিলেন, ‘এই সংবিধানের সবথেকে খারাপ দিক হল, এতে কিছুই ভারতীয় নেই। সংবিধানের থেকেও মনুস্মৃতি বড়। বেদের পরে সবথেকে পূজনীয়। মনুস্মৃতি মেনে দেশ চালানো উচিত’। রাহুল এক হাতে সংবিধান ও অন্য হাতে মনুস্মৃতি নিয়ে বিজেপি নেতাদের প্রশ্ন করেন, ‘‘আপনারা কি মনুস্মৃতি মেনে চলেন? আপনারা যদি সংবিধানকে সম্মান করেন, তা হলে তো আপনারা সাভারকরের অপমান করছেন।’’ সূত্র : আনন্দবাজার

 

 

কিউএনবি/আয়শা/১৫ ডিসেম্বর ২০২৪,/রাত ১০:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit