শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনাম
যুদ্ধ বন্ধে নতুন প্রস্তাব দিয়েছে ইরান: পুতিন মাটিরাঙ্গায় গুচ্ছগ্রামের ২২ বস্তা গম জব্দ, ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা। আফগানিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে কেমন হতে পারে বাংলাদেশ একাদশ? ডিপি ওয়ার্ল্ডকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের দখলমুক্ত ফুটপাত ও অটোরিকশা নিয়ন্ত্রণের উদ্যোগ ঘিরে জামায়াত ষড়যন্ত্র করছে: ডিএনসিসি প্রশাসক ইতিহাস গড়া ইনিংসের পরও একাদশে জায়গা হলো না হৃদয়ের যুক্তরাষ্ট্রের নতুন সিদ্ধান্ত, বড় ধাক্কা খেল ভারতের ৮ আইটি কোম্পানি জাপানের রাজকন্যাকে সিংহাসনে বসানোর দাবি কেন জোরদার হচ্ছে? রেকর্ডগড়া মিশন শেষে ফিরলো ইউএসএস লিংকন, সান দিয়েগো উপকূলে আবেগঘন মুহূর্ত মেক্সিকোর কারাগারে দাঙ্গায় নিহত ১০

‘সরকারের কর্মকান্ড সম্পর্কে দেশের জনগণের জানার অধিকার আছে’

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ৫০ Time View

ডেস্ক নিউজ : সরকারের কর্মকান্ড সম্পর্কে দেশের জনগণের জানার অধিকার আছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তিনি বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার কী করতে চাইছে? রাষ্ট্র মেরামতের জন্য আর কত মাস কিংবা কত সময় প্রয়োজন- সেটি জানার অধিকার জনগণের রয়েছে। সরকার জনগণের সামনে তাদের আগামী দিনের কর্ম-পরিকল্পনার রোডম্যাপ ঘোষণা করলে এটি একদিকে জনগণের কাছে সরকারের স্বচ্ছতা এবং জবাবদিহিতাকেই নিশ্চিত করবে। অপরদিকে প্রশাসনিক কার্যক্রমেও গতিশীলতা বাড়বে।

রোববার (১৫ ডিসেম্বর) বিকেলে মহান বিজয় দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। রমনার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে বিএনপির উদ্যোগে এই আলোচনা সভার আয়োজন করা হয়। লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

তিনি বলেন, আমি বিএনপির সর্বস্তরের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলতে চাই, শত অস্পষ্টতা কাটিয়ে অচিরেই নির্বাচনী রোডম্যাপে যাত্রা শুরু করবে আমাদের প্রিয় এই বাংলাদেশ। সেই যাত্রায় আপনাদের বিশ্বস্ত সঙ্গি হচ্ছে দেশের গণতন্ত্রকামী স্বাধীনতা প্রিয় জনগণ, আপনারা জনগণের সঙ্গে থাকুন, জনগণকে সঙ্গে রাখার সর্বোচ্চ চেষ্টা করুন।

রোড ম্যাপের প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, তবে অন্তবর্তীকালীন সরকারের আগামী দিনের কর্ম-পরিকল্পনার রোড ম্যাপ ঘোষণার কথা শুনলেই যদি উপদেষ্টাদের চেহারায় অস্বস্তির ছাপ ফুটে ওঠে সেটি হবে অবশ্যই গণ-আকাঙ্খা বিরোধী। সরকার তাদের সকল কার্যক্রমের মাধ্যমে জনগণের কাছে যত বেশি স্বচ্ছ থাকবে, জনগণও সরকারের প্রতি ততবেশি সমর্থনের হাত প্রসারিত রাখবে।

বক্তব্যের শুরুতে তারেক স্বাধীনতা যুদ্ধে আত্মত্যাগকারী বীর শহীদ এবং মুক্তিযুদ্ধের ঘোষক জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, এমন পরিস্থিতিতে ফ্যাসিবাদমুক্ত পরিবেশে এবারের বিজয় দিবস অবশ্যই বেশি আনন্দের গৌরবের এবং অনেক বেশি অর্থবহ এবং তাৎপর্যপূর্ণ। আমি দূঢ়ভাবে বিশ্বাস করতে চাই, আগামীর বাংলাদেশে প্রতিটি স্বাধীনতা ও বিজয় দিবস হয়ে উঠবে জনগণের প্রতি রাষ্ট্র ও সরকারের দায় কিংবা প্রতিশ্রুতি পূরণের একটি অর্থবহ দিন।

তারেক বলেন, রাষ্ট্র ও জনগণকে স্বনির্ভর ও শক্তিশালী করতে হলে রাষ্ট্র ও রাজনীতির প্রতিটি ক্ষেত্রে গণতন্ত্রের লালন, বিকাশ এবং চর্চা অত্যন্ত জরুরি। আমরা মনে করি, রাষ্ট্র ও সমাজে গণতান্ত্রিক রাজনীতির চর্চা অন্যতম প্রাতিষ্ঠানিক কেন্দ্রবিন্দু হচ্ছে জনগণের সরাসরি ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের দ্বারা গঠিত জাতীয় সংসদ। জবাবদিহিতামূলক সরকার ও সংসদ যথাযথভাবে কার্যকর থাকলে জনগণের রাজনৈতিক ক্ষমতা নিশ্চিত থাকে। আমাদের মনে রাখা দরকার জনগণ শক্তিশালী না থাকলে জাতীয় ঐক্যও শক্তিশালী হয় না।

বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর সঞ্চালনায় আলোচনা সভায় স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমেদ, সেলিমা রহমান, এজেডএম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বক্তব্য রাখেন।

কিউএনবি/অনিমা/১৫ ডিসেম্বর ২০২৪,/রাত ১০:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit