মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:২২ অপরাহ্ন
শিরোনাম
দর্শককে বল মেরে চায়না ওপেন থেকে বহিষ্কার মেদভেদেভ জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস আজ ভারতভাগের পর প্রথমবার আসাম থেকে ঢাকার আন্তর্জাতিক নৌপথে পণ্য পরিবহন হুতিদের ধারাবাহিক হামলা : সৌদি আরবে সেনা মোতায়েন করছে তুরস্ক-পাকিস্তান হুথিদের হটিয়ে মোখা শহরের নিয়ন্ত্রণ নিল ইয়েমেনের সরকারি বাহিনী নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২ দারিদ্র্যের সুযোগ নিয়ে কিডনি বিক্রি, নেপালের এক গ্রামের করুণ গল্প মক্কা-মদিনাকে লক্ষ্যবস্তুর চেষ্টার পর সৌদিতে দ্রুত সেনা মোতায়েনের সিদ্ধান্ত ইয়েমেনে সংঘাত : সৌদির নিরাপত্তা নিয়ে যে বার্তা দিল যুক্তরাষ্ট্র তাইওয়ানের প্রেসিডেন্টের ছেলের ওপর গুপ্তচরবৃত্তি, এফবিআইয়ের হাতে আটক ১

দিল্লিকে দুষ্কৃতীদের রাজধানী বলে মন্তব্য করলেন কেজরিওয়াল

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ৯৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের দিল্লিতে বিধানসভা বিধানসভা নির্বাচনের আগে দিল্লির আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুললেন রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির (আপ) সভাপতি অরবিন্দ কেজরিওয়াল। দেশের রাজধানীতে বাড়তে থাকা অপরাধের ঘটনার প্রসঙ্গ টেনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে পাঠানো চিঠিতে তিনি লিখেছেন, ‘দিল্লি এখন দুষ্কৃতীদের রাজধানীতে পরিণত হয়েছে।’

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদন থেকে জানা গেছে, ‘জাতীয় রাজধানী অঞ্চল’ দিল্লির আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্বপ্রাপ্ত পুলিশ বাহিনী সেখানকার আপ সরকারের নিয়ন্ত্রণে নয়।

অমিত শাহের মন্ত্রণালয়ের হাতেই রয়েছে দিল্লি পুলিশের ভার। বিধানসভা ভোটের আগে তাই বিষয়টি নিয়ে কেজরি কেন্দ্রীয় সরকার তথা বিজেপির ওপর চাপ বাড়াতে সক্রিয় হয়েছেন বলে মনে করা হচ্ছে।

আগামী ফেব্রুয়ারিতে দিল্লিতে বিধানসভা ভোট হতে পারে। সে ক্ষেত্রে চলতি মাসেই নির্বাচন কমিশন প্রকাশ করতে পারে সময়সূচী। এই আবহে শনিবার কেজরি বলেন, ‘দেশের ১৯টি বড় শহরের মধ্যে দিল্লিতে নারীদের বিরুদ্ধে অপরাধ ও খুনের সংখ্যা সবচেয়ে বেশি। তোলাবাজচক্র সক্রিয়। শিক্ষা প্রতিষ্ঠান ও বিমানবন্দরে বোমার হুমকি, মাদকসংক্রান্ত অপরাধ দিল্লিতে ৩৫০ গুণ বেড়েছে। দিল্লির বাসিন্দারা তাদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন।’

কিউএনবি/অনিমা/১৪ ডিসেম্বর ২০২৪,/রাত ১১:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit