মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনাম
দর্শককে বল মেরে চায়না ওপেন থেকে বহিষ্কার মেদভেদেভ জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস আজ ভারতভাগের পর প্রথমবার আসাম থেকে ঢাকার আন্তর্জাতিক নৌপথে পণ্য পরিবহন হুতিদের ধারাবাহিক হামলা : সৌদি আরবে সেনা মোতায়েন করছে তুরস্ক-পাকিস্তান হুথিদের হটিয়ে মোখা শহরের নিয়ন্ত্রণ নিল ইয়েমেনের সরকারি বাহিনী নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২ দারিদ্র্যের সুযোগ নিয়ে কিডনি বিক্রি, নেপালের এক গ্রামের করুণ গল্প মক্কা-মদিনাকে লক্ষ্যবস্তুর চেষ্টার পর সৌদিতে দ্রুত সেনা মোতায়েনের সিদ্ধান্ত ইয়েমেনে সংঘাত : সৌদির নিরাপত্তা নিয়ে যে বার্তা দিল যুক্তরাষ্ট্র তাইওয়ানের প্রেসিডেন্টের ছেলের ওপর গুপ্তচরবৃত্তি, এফবিআইয়ের হাতে আটক ১

গাজার উত্তরের সর্বশেষ অর্থোপেডিক সার্জন নিহত

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ৬৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তরের কামাল আদওয়ান হাসপাতালের অর্থোপেডিক সার্জন ডা. সাঈদ জৌদেহ নিহত হয়েছেন। বৃহস্পতিবার ইসরাইলি বাহিনীর গুলিতে তিনি নিহত হন। শনিবার বিবিসি জানিয়েছে, ডা. সাঈদ জৌদেহ ছিলেন গাজার উত্তরের সর্বশেষ অর্থোপেডিক সার্জন।

প্রতিবেদনে বলা হয়েছে, ডা. সাঈদ অবসরে ছিলেন। কিন্তু মানবিক সংকটের মধ্যে তিনি রোগীদের সেবা দিয়ে যাচ্ছিলেন। ডা. সাঈদ আল-আউদা হাসপাতালে একটি রোগী দেখতে যাওয়ার পথে সরাসরি ইসরাইলি ট্যাংক থেকে ছোড়া গুলিতে নিহত হন বলে জানানো হয়। 

হাসপাতালের পরিচালক ডা. হুসাম আবু সাফিয়া জানান, দুর্ভাগ্যবশত, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে কিছু প্রত্যক্ষদর্শী দাবি করেন, এটি একটি ড্রোনের হামলা ছিল। ডা. সাঈদ ছিলেন গাজার উত্তরের শেষ অর্থোপেডিক সার্জন। তার মৃত্যুতে উত্তর গাজার চিকিত্সা ব্যবস্থা আরও ভেঙে পড়েছে। 

জাতিসংঘের প্রতিনিধি লুইস ওয়াটারিজ বলেন, এটি তার পরিবার ও স্থানীয় মানুষের জন্য ধ্বংসাত্মক। গাজার হাসপাতালগুলো এখন আর হাসপাতাল নেই। এখানে চিকিৎসক, সরঞ্জাম ও পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাব চরমে পৌঁছেছে। রোগীরা বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন। 

তিনি আরও জানান, ডা. সাঈদ জৌদেহের মৃত্যু শুধু তার পরিবার নয়, গাজার সামগ্রিক স্বাস্থ্যব্যবস্থার জন্য এক বিরাট ক্ষতি। চলমান সংঘাত ও মানবিক বিপর্যয়ে প্রতিদিন অসংখ্য নিরীহ মানুষের প্রাণ যাচ্ছে। এই সংকটের দ্রুত সমাধান প্রয়োজন।

গত বছরের অক্টোবরে গাজার কামাল আদওয়ান হাসপাতালে এক সংবাদ সম্মেলনে ডা. সাঈদ ‘আমাদের বাঁচান’ লেখা একটি প্ল্যাকার্ড তুলে ধরেন। কিন্তু সেটি কোনো ফল বয়ে আনেনি। 

দীর্ঘ দুই মাস ধরে উত্তর গাজা ইসরাইলি অবরোধ ও বোমাবর্ষণের মধ্যে রয়েছে। গত বছর যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত অন্তত ৪৪ হাজার ৯৩০ জন নিহত ও এক লাখেরও বেশি আহত হয়েছেন। যাদের বেশিরভাগই নারী ও শিশু এবং ফিলিস্তিনের সাধারণ নাগরিক।

 

 

কিউএনবি/আয়শা/১৪ ডিসেম্বর ২০২৪,/রাত ১১:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit