মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনাম
দর্শককে বল মেরে চায়না ওপেন থেকে বহিষ্কার মেদভেদেভ জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস আজ ভারতভাগের পর প্রথমবার আসাম থেকে ঢাকার আন্তর্জাতিক নৌপথে পণ্য পরিবহন হুতিদের ধারাবাহিক হামলা : সৌদি আরবে সেনা মোতায়েন করছে তুরস্ক-পাকিস্তান হুথিদের হটিয়ে মোখা শহরের নিয়ন্ত্রণ নিল ইয়েমেনের সরকারি বাহিনী নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২ দারিদ্র্যের সুযোগ নিয়ে কিডনি বিক্রি, নেপালের এক গ্রামের করুণ গল্প মক্কা-মদিনাকে লক্ষ্যবস্তুর চেষ্টার পর সৌদিতে দ্রুত সেনা মোতায়েনের সিদ্ধান্ত ইয়েমেনে সংঘাত : সৌদির নিরাপত্তা নিয়ে যে বার্তা দিল যুক্তরাষ্ট্র তাইওয়ানের প্রেসিডেন্টের ছেলের ওপর গুপ্তচরবৃত্তি, এফবিআইয়ের হাতে আটক ১

আ.লীগ আমলে পদোন্নতি বঞ্চিত কর্মকর্তাদের নতুন কর্মসূচি

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ৫৯ Time View

ডেস্ক নিউজ : বিগত আওয়ামী লীগ সরকারের আমলে পদোন্নতি বঞ্চিত কর্মকর্তারা নতুন কর্মসূচি ঘোষণা করেছেন। আগামীকাল রোববার (১৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টায় বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ে অবস্থানের ঘোষণা দিয়েছেন তারা।

আজ শনিবার (১৪ ডিসেম্বর) বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরামের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘প্রধান উপদেষ্টাসহ অন্য উপদেষ্টারা বঞ্চিত কর্মকর্তাদের পদোন্নতির সুপারিশ ইতোমধ্যে অনুমোদন দিয়েছেন। কিন্তু অজ্ঞাত কারণে এ বিষয়ে অহেতুক বিলম্ব করা হচ্ছে, যা শত শত বঞ্চিত কর্মকর্তা কোনোভাবেই মেনে নিতে পারছেন না।’

এতে আরও বলা হয়, ‘রিভিউ কমিটির প্রস্তুতকৃত সুপারিশ বিন্দুমাত্র সংযোজন কিংবা বিয়োজন ছাড়াই অতি দ্রুত প্রজ্ঞাপন জারির দাবিতে ১৫ ডিসেম্বর সকাল সাড়ে ৮টায় বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপস্থিত থাকার জন্য বঞ্চিত সব ক্যাডার ও নন-ক্যাডার কর্মকর্তা-কর্মচারীদের অনুরোধ করা হলো।’

কিউএনবি/অনিমা/১৪ ডিসেম্বর ২০২৪,/রাত ১১:০৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit