সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
যুবদল নেতা সাজ্জাদুল মিরাজের বড় ছেলে রোজান আর নেই প্রেমের ফাঁদে ফেলে ধর্মান্তর, স্ত্রীর স্বীকৃতির দাবিতে যুবতীর অনশন গুদাম ভেঙে ১৯৭ বস্তা সার নিয়ে গেলেন বিক্ষুব্ধ কৃষকরা বিচারকের খাস কামরায় গাড়িচালককে মারধরের অভিযোগ কক্সবাজার কারাগারে মাদক মামলার আসামির মৃত্যু মুন্সীগঞ্জে ২ লাখ বর্গমিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস ‘আলাদা দেশ হয়েও অঙ্গরাজ্যের সুবিধা চায়’, কানাডা নিয়ে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের বালু পাথরের টুকরোয় মিলল হাজার বছরের পুরোনো শহরের খোঁজ হত্যার পর গোসল করে খেজুর ও ইয়াবা সেবন করে খুনিরা: পুলিশ ছাগল খুঁজতে গিয়ে মিলল স্বর্ণের খোঁজ, ছুটছে ১০ হাজার মানুষ

ইউরোপের বিশ্বকাপ বাছাইয়ে কে কার মুখোমুখি, দেখে নিন এক নজরে

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ১০০ Time View

স্পোর্টস ডেস্ক :লাতিন  আমেরিকা, এশিয়ার ২০২৬ বিশ্বকাপ বাছাই বেশ আগেই শুরু হয়ে গেছে। তবে ইউরোপের দেশগুলো এখনো বিশ্বকাপের দৌড় শুরু করেনি। তবে শিগগিরই সেটা শুরু হতে যাচ্ছে। শুক্রবার (১৩ ডিসেম্বর) বিশ্বকাপ বাছাইয়ের ইউরোপীয় অঞ্চলের ড্র সম্পন্ন হয়েছে।

উয়েফা নেশনস লিগে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করা পরাশক্তিদের গ্রুপটা অবশ্য নির্ধারিত হয়নি। তবে হারলে কে কোন গ্রুপে পড়বে আর জিতলে কোথায়, সেটা ঠিক হয়েছে।

এই যেমন নেশনস লিগ কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে জার্মানি-ইতালি। এই ম্যাচের জয়ী দল বিশ্বকাপ বাছাইয়ে খেলবে গ্রুপ এ-তে। তাদের প্রতিপক্ষ স্লোভাকিয়া, নর্দার্ন আয়ারল্যান্ড, লুক্সেমবার্গ।

আর হেরে যাওয়া দল খেলবে গ্রুপ আইয়ে। সেখানে তারা মুখোমুখি হবে নরওয়ে, ইসরায়েল, এস্তোনিয়া, মলদোভার।

২০২৬ বিশ্বকাপ ফুটবলে ইউরোপ থেকে জায়গা পাবে ১৬ দল। ১২টি গ্রুপের চ্যাম্পিয়ন ১২ দল খেলবে সরাসরি। আর চারটি দলকে জায়গা নিশ্চিত করতে হবে প্লে-অফ খেলে।

বিশ্বকাপ বাছাইয়ে ইউরোপিয়ান দলগুলো কে কোন গ্রুপে

গ্রুপ এ : জার্মানি/ইতালি (জয়ী), স্লোভাকিয়া, নর্দার্ন আয়ারল্যান্ড, লুক্সেমবার্গ।

গ্রুপ বি : সুইজারল্যান্ড, সুইডেন, স্লোভেনিয়া, কসভো।

গ্রুপ সি: পর্তুগাল/ ডেনমার্ক (পরাজিত), গ্রিস, স্কটল্যান্ড, বেলারুশ।

গ্রুপ ডি : ফ্রান্স/ক্রোয়েশিয়া (জয়ী), ইউক্রেন, আইসল্যান্ড, আজারবাইজান।

গ্রুপ ই : স্পেন/নেদারল্যান্ডস (জয়ী), তুরস্ক, বুলগেরিয়া, জর্জিয়া।

গ্রুপ এফ : পর্তুগাল/ ডেনমার্ক (জয়ী), হাঙ্গেরি, রিপাবলিক অব আয়ারল্যান্ড, আর্মেনিয়া।

গ্রুপ জি : স্পেন/নেদারল্যান্ডস (পরাজিত),পোল্যান্ড, ফিনল্যান্ড, লিথুয়ানিয়া, মাল্টা।

গ্রুপ এইচ : অস্ট্রিয়া, রোমানিয়া, বসনিয়া, সাইপ্রাস, স্যান মারিনো।

গ্রুপ আই : জার্মানি/ইতালি (পরাজিত),নরওয়ে, ইসরায়েল, এস্তোনিয়া, মলদোভা।

গ্রুপ জে : বেলজিয়া, ওয়েলস, নর্থ মেসিডোনিয়া,কাজাখস্তান, লিচেনস্টেইন।

গ্রুপ কে : ইংল্যান্ড, সার্বিয়া, আলবেনিয়া, লাটভিয়া, অ্যান্ডোরা।

গ্রুপ এল : ফ্রান্স/ক্রোয়েশিয়া (পরাজিত),চেকপ্রজাতন্ত্র, মন্টেনেগ্রো, ফ্যারো আইল্যান্ড, জিব্রাল্টার।

 

 

কিউএনবি/আয়শা/১৪ ডিসেম্বর ২০২৪,/সন্ধ্যা ৬:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit