মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনাম
দর্শককে বল মেরে চায়না ওপেন থেকে বহিষ্কার মেদভেদেভ জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস আজ ভারতভাগের পর প্রথমবার আসাম থেকে ঢাকার আন্তর্জাতিক নৌপথে পণ্য পরিবহন হুতিদের ধারাবাহিক হামলা : সৌদি আরবে সেনা মোতায়েন করছে তুরস্ক-পাকিস্তান হুথিদের হটিয়ে মোখা শহরের নিয়ন্ত্রণ নিল ইয়েমেনের সরকারি বাহিনী নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২ দারিদ্র্যের সুযোগ নিয়ে কিডনি বিক্রি, নেপালের এক গ্রামের করুণ গল্প মক্কা-মদিনাকে লক্ষ্যবস্তুর চেষ্টার পর সৌদিতে দ্রুত সেনা মোতায়েনের সিদ্ধান্ত ইয়েমেনে সংঘাত : সৌদির নিরাপত্তা নিয়ে যে বার্তা দিল যুক্তরাষ্ট্র তাইওয়ানের প্রেসিডেন্টের ছেলের ওপর গুপ্তচরবৃত্তি, এফবিআইয়ের হাতে আটক ১

অপরাধীদের ক্ষমায় রেকর্ড করলেন বাইডেন!

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ৫৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন অপরাধীদের ক্ষমা করার রেকর্ড করেছেন। বৃহস্পতিবার দেশটির বিভিন্ন কারাগারে বন্দি ১ হাজার ৪৯৯ জনের সাজা মওকুফ এবং ৩৯ জনকে ক্ষমা করেছেন তিনি।

এক বিবৃতিতে এ তথ্য জানিয়ে হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ইতিহাসে এর আগে কখনও কোনো প্রেসিডেন্টের একদিনে এত বেশি অপরাধীকে ক্ষমা করার রেকর্ড নেই। এর আগে একদিনে সবচেয়ে বেশি সংখ্যক অপরাধীকে ক্ষমা করার রেকর্ডটি ছিল প্রেসিডেন্ট বারাক ওবামার। ২০১৭ সালে বিদায়ের আগে একদিনে ৩৩০ জন অপরাধীকে ক্ষমা করেছিলেন ওবামা।

পৃথক এক বিবৃতিতে বাইডেন বলেছেন, “আজ আমি প্রায় ১ হাজার ৫০০ জনেরও বেশি কয়েদির সাজা মওকুফ এবং ৩৯ জনকে ক্ষমা করেছি। যাদেরকে ক্ষমা করা হয়েছে, তাদেরকে বিশেষ শর্তে কারাগারের বাইরে রাখা হয়েছিল। সেই শর্তটি ছিল যে পরিবার এবং সমাজের সঙ্গে সম্প্রীতিমূলক সম্পর্ক বজায় রাখতে হবে। যে ৩৯ জন ক্ষমা পেয়েছেন, তারা সেই শর্ত পূরণ করেছেন।”

“আর যাদের সাজা মওকুফ করা হয়েছে, তারা দীর্ঘদিন ধরে কারাগারে সাজা ভোগ করছিলেন।”

হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়েছে, যাদের সাজা মওকুফ করা হয়েছে— তাদের প্রায় সবাই গ্রেফতার হয়েছিলেন করোনা মহামারির সময়। মহামারির সময় করোনাবিধি ভঙ্গ ও অন্যান্য অপরাধে এত বেশি সংখ্যক লোকজনকে গ্রেফতার করা হয়েছিল যে যুক্তরাষ্ট্রে কারাবন্দির সংখ্যা ২০ শতাংশ বেড়ে গিয়েছিল।

কিউএনবি/অনিমা/১৪ ডিসেম্বর ২০২৪,/সকাল ১১:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit