শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
নেপালে শোভাযাত্রা থেকে যে কারণে ছড়িয়ে পড়ল ভয়াবহ দাঙ্গা মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, মৃতের সংখ্যা বেড়ে ৪১ তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা হঠাৎ কেন সাঁতরে সমুদ্র পেরিয়ে স্পেনে যাচ্ছে মানুষ রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী বিশ্বকাপের অংশীদারিত্ব ইস্যুতে পদত্যাগ করলেন ইনফান্তিনোর উপদেষ্টা বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২ মরক্কো থেকে স্পেনে হাজারো অভিবাসীর অনুপ্রবেশ, ৯ জনের মৃত্যু মরক্কো দিয়ে নজিরবিহীন অনুপ্রবেশ, সীমান্তে সেনা পাঠাচ্ছে স্পেন

কপিরাইট অফিসের অনিয়মে ক্ষুব্ধ এসডি রুবেল, অভিযোগ দেবেন মন্ত্রণালয়ে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ৬৯ Time View

বিনোদন ডেস্ক : এ প্রসঙ্গে সময় সংবাদের সঙ্গে এসডি রুবেলের কথা হলে তিনি জানান, ‘এভাবেই ভালোবাসা হয়’ সিনেমার কপিরাইট রেজিস্ট্রেশন নিয়ে পক্ষপাতমূলক আচরণ করেছে কপিরাইট অফিসের একজন কর্মকর্তা।

রুবেল আরও জানান, ‘এভাবেই ভালোবাসা হয়’ সিনেমার অভিনেতা হিসেবে প্রায় দুই বছর আগে প্রযোজক মিসেস লরা তালুকদারের সম্মতিতে কপিরাইট অফিসে রেজিস্ট্রেশনের আবেদন করেছিলেন তিনি। অথচ নির্মাতা মনতাজুর রহমান আকবর পরিচালিত এ সিনেমার প্রযোজককে কিছু না জানিয়েই একটি লেবেল কোম্পানিকে সিনেমাটির মালিকানা স্বত্ব দেয় কপিরাইট অফিস।
 
এসডি রুবেলের ভাষায়, ‘প্রযোজকের সম্মতিতে দুই বছর আগে আবেদন করলে আবেদনের কপি আমাকে ইমেইল করা হয়। প্রযোজকের নামে কপিরাইট সনদ ইস্যুও করা হয়। কিন্তু হঠাৎ করেই শুনি ইস্যুকৃত সনদ বাতিল করে অন্যজনকে কপিরাইট সনদ দেয়া হয়েছে।’
 
রুবেল আরও বলেন, ‘বিষয়টি জানার পর প্রযোজককে সাথে নিয়ে কপিরাইট অফিসে গেলে তারা আমার সাথে নানা টালবাহানা শুরু করেন। কপিরাইট পরীক্ষক ফাতেমা পারভীন সুমাকে বারবার অনুরোধ করার পরও তিনি কোনো তথ্য প্রদান করেননি। উল্টো বলেন, আবার আবেদন করলে তথ্য দেবেন।’
 
কপিরাইট অফিসের অনিয়ম নিয়ে প্রশ্ন তুলে রুবেল বলেন, ‘এভাবে সরকারি অফিস থেকে যদি অন্যায়ভাবে দিনের পর দিন প্রযোজকদের ঠকিয়ে কাজ করা হয় তাহলে শিল্প সমৃদ্ধ হবে কী করে?’
 
কপিরাইট অফিসারদের কাছে প্রশ্ন রেখে রুবেল আরও বলেন, ‘কীসের স্বার্থে এভাবে দিনের পর দিন ঘুরানো হয়? বাদিকে কোনোপ্রকার তথ্য না দিয়ে বিবাদিকে সনদ ইস্যু করা হয়? এর নিশ্চয়ই অন্য কোনো কারণ আছে।’
 
ক্ষোভ প্রকাশ করে এসডি রুবেল জানান, তিনি এই ধরনের আচরণের বিষয় নিয়ে সংস্কৃতি মন্ত্রণালয়ে লিখিত আবেদন করবেন। সংস্কৃতি উপদেষ্টাকেও বিষয়টি জানাবেন। পাশাপাশি খারাপ আচরণের জন্য কপিরাইট পরীক্ষক ফাতেমা পারভীন সুমার বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণের আবেদন করবেন এ সংগীতশিল্পী।

 

 

কিউএনবি/আয়শা/১২ ডিসেম্বর ২০২৪,/রাত ১০:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit