রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোণায় বিএনপি নেতা রনি খানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত নোয়াখালীতে আবিরপাড়া ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন বিএনপি ফ্যাসিবাদীদের লালন করায় ফিরে আসার পাঁয়তারা করছে: জামায়াত আমির আশুলিয়ায় যুবদলের শোডাউন  দুর্দান্ত প্রত্যাবর্তনে কোস্টারিকাকে হারিয়ে গ্রুপসেরা ব্রাজিল খাগড়াছড়ির  উন্নয়ন ও শান্তি-শৃঙ্খলা নিয়ে জেলা পর্যায়ের কর্মকর্তা ও সুধীজনের সঙ্গে মতবিনিময়। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার মতো শক্তিশালী স্কোয়াড ব্রাজিলের নেই: রোনালদো চৌগাছায় গ্রামীণ ব্যাংকে  মতবিনিময় ও সুধী সমাবেশ চৌগাছায় কৃষকদলের প্রতিবাদ সমাবেশ ও মোটরসাইকেল শোডাউন ‘তিস্তা নিয়ে খুব শিগগিরই সুখবর’

পদত্যাগের ঘোষণা এফবিআই প্রধানের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ৫৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : এফবিআইয়ের অভ্যন্তরীণ সভায় রে জানান, কয়েক সপ্তাহ ধরে চিন্তাভাবনার পর পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এ খবর জানিয়েছে বিবিসি। প্রথমবার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর জেমস কমিকে বরখাস্ত করে ২০১৭ সালে ১০ বছরের জন্য রেকে এফবিআইয়ের পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প।

কিন্তু ট্রাম্পের মেয়াদ শেষ হওয়ার পর তার বিরুদ্ধে তদন্ত পরিচালনা করে এফবিআই। আর সেটার নেতৃত্ব দেন রে। তখন থেকেই রেকে অপছন্দের তালিকায় রাখেন ট্রাম্প। গত নভেম্বরে নির্বাচনে দ্বিতীয়বার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরই ট্রাম্প ইঙ্গিত দেন, প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পরই রেকে বরখাস্ত করবেন তিনি।

আগামী ২০ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ট্রাম্প। এরই মধ্যে নিজের মন্ত্রিসভার সদস্যদের পাশাপাশি গুরুত্বপূর্ণ দফতরগুলোর নিয়োগে কাজ করছেন তিনি। এফবিআই পরিচালক হিসেবে পছন্দের প্রার্থী ক্যাশ প্যাটেলের নাম ঘোষণা করেছেন। ক্রিস্টোফার রের মেয়াদ শেষ হওয়ার কথা ২০২৭ সালে। কিন্তু তার আগেই সরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন তিনি। এফবিআইয়ের সভায় রে বলেন, 

আমি সিদ্ধান্ত নিয়েছি যে বর্তমান বাইডেন প্রশাসনের মেয়াদ শেষ হওয়া পর্যন্ত আমি আমার দায়িত্ব পালন করব এবং তারপর পদত্যাগ করব। তিনি আরও বলেন, ‘এটা সংস্থাকে আরও বিতর্কে জড়ানোর ঝুঁকি কমানোর এবং আমাদের কাজের মূল নীতিগুলোর প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করার সেরা উপায়।’

 

 

কিউএনবি/আয়শা/১২ ডিসেম্বর ২০২৪,/রাত ৯:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit