মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
শিরোনাম

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ৪৭ Time View

স্পোর্টস ডেস্ক : তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ খেলায় মুখোমুখি বাংলাদেশ- ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজের সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে। টস জিতে বাংলাদেশ দলকে ব্যাটিংয়ে পাঠিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল।

সিরিজের প্রথম ম্যাচে ২৯৪ রান করেও ৫ উইকেটে হেরে যায় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে যাওয়া বাংলাদেশ ২২৭ রানে অলআউট হয়ে হেরে যায় ৭ উইকেটে। আজকের ম্যাচটি ধবলধোলাই এড়ানোই বড় চ্যালেঞ্জ মেহেদি হাসান মিরাজের নেতৃত্বাধীন দলের সামনে। অতীতে দুই দল ৪৬টি ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয়। তার মধ্যে বাংলাদেশ ২১ আর উইন্ডিজ ২৩ ম্যাচে জয় লাভ করে। 

বাংলাদেশ: তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, লিটন কুমার দাস (উইকেটরক্ষক), মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), আফিফ হোসেন, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলী, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও নাসুম আহমেদ।

ওয়েস্ট ইন্ডিজ: ব্র্যান্ডন কিং, এলিক অ্যাথেঞ্জ, কেসি কার্টি, শাই হোপ (অধিনায়ক), শেরফেন রাদারফোর্ড, রোস্টন চেজ, রোমারিও শেফার্ড, আমির জেনগো, গুদাকেশ মতি, আলজারি জোসেফ ও জেডেন সিলস।

 

 

কিউএনবি/আয়শা/১২ ডিসেম্বর ২০২৪,/রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit