মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
শিরোনাম

সমুদ্রে আটক ৭৮ বাংলাদেশিকে ফেরত পাঠাবে ভারত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ৫৫ Time View

ডেস্ক নিউজ : সমুদ্রে ভারতের কোস্ট গার্ডের হাতে আটক হওয়া ৭৮ বাংলাদেশিকে নিজ দেশে ফেরত পাঠাবে ভারত। এমনটাই জানিয়েছে দেশটির ওড়িশা রাজ্যের পুলিশ।

মূলত ভারতীয় জলসীমায় অনুপ্রবেশের অভিযোগ তুলে ওই ৭৮ বাংলাদেশিকে আটক করা হয়েছিল। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় বার্তাসংস্থা এএনআই।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় কোস্ট গার্ডের হাতে ৭৮ জন বাংলাদেশি জেলের আটক হওয়ার দুদিন পর ওড়িশা পুলিশ নিশ্চিত করেছে— তাদের তাদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।

রাজ্যটির পারাদ্বীপের ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ সন্তোষ কুমার জেনা এএনআইকে বলেছেন, আটকের পর জেলেদের বিষয়টি যাচাইয়ের জন্য উপকূলরক্ষীরা তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করেছে।

পুলিশের এই ডিএসপি বলেছেন, গত পরশু ৭৮ বাংলাদেশি জেলেকে আটক করা হয়েছিল… এবং পরে তাদের পারাদ্বীপ থানায় নিয়ে আসা হয়… তাদের যাচাই-বাছাইয়ের জন্য আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং সেটি করা হয়েছে। এখন তাদের (বাংলাদেশে) ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে। এর আগে গত ১০ ডিসেম্বর ভারতীয় কোস্টগার্ড ভারতীয় জলসীমায় মাছ ধরার অভিযোগে ৭৮ জেলেসহ দুটি বাংলাদেশি ফিশিং ট্রলার আটক করে।

ভারতীয় কোস্ট গার্ডের এক বিবৃতিতে বলা হয়েছে, সামুদ্রিক নিরাপত্তা রক্ষার লক্ষ্যে চালানো এই গুরুত্বপূর্ণ অভিযানে ভারতীয় উপকূল রক্ষী বাহিনী ভারতীয় জলসীমার মধ্যে মাছ ধরায় নিয়োজিত ৭৮ জন জেলেসহ দুটি বাংলাদেশি ফিশিং ট্রলারকে আটক করেছে।

এতে আরও বলা হয়েছে, ভারতীয় কোস্ট গার্ডের জাহাজ আইএমবিএল বরাবর টহলরত অবস্থায় ভারতীয় সামুদ্রিক অঞ্চলের মধ্যে সন্দেহজনক কার্যকলাপ শনাক্ত করে। পরে কোস্টগার্ডের ওই জাহাজটি মাছ ধরার অননুমোদিত কার্যকলাপে নিয়োজিত ২টি বাংলাদেশ ফিশিং ট্রলারকে আটক করে।

 

 

কিউএনবি/আয়শা/১২ ডিসেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit