বুধবার, ২৭ মে ২০২৬, ১০:০১ অপরাহ্ন

স্থগিত ৪৭তম বিসিএসের আবেদনের সময় জানাল পিএসসি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ৪৭ Time View

ডেস্ক নিউজ : স্থগিত হওয়া ৪৭তম বিসিএস পরীক্ষার অনলাইন আবেদনের সময় জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আগামী ২৯ ডিসেম্বর সকাল ১০টা থেকে শুরু হয়ে আবেদন করা যাবে ৩১ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পিএসসি।

পিএসসির জনসংযোগ কর্মকর্তা এসএম মতিউর রহমান জানান, ৪৭তম বিসিএস পরীক্ষার অনলাইন আবেদন অনিবার্য কারণে স্থগিত করা হয়েছিল। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী ৪৭তম বিসিএস পরীক্ষার অনলাইন আবেদন পুনরায় ২৯ ডিসেম্বর সকাল ১০টা থেকে শুরু এবং ৩০ জানুয়ারি রাত ১১:৫৯ মিনিটে শেষ হবে।

আবেদন ফি এবং মৌখিক পরীক্ষার নম্বর সংক্রান্ত সংশোধিত বিজ্ঞপ্তিটি খুব শীঘ্রই প্রকাশ করা হবে বলে জানান তিনি।

এর আগে ১০ ডিসেম্বর থেকে আবেদন শুরু হওয়ার কথা থাকলেও একদিন আগে সোমবার (৯ ডিসেম্বর) তা স্থগিত ঘোষণা করে পিএসসি।

পিএসসি জানিয়েছিল, ‘৪৭তম বিসিএস পরীক্ষা-২০২৪-এর অনলাইন আবেদন ১০ ডিসেম্বর সকাল ১০টায় শুরু এবং ৩১ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিটে শেষ হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণে স্থগিত করা হলো। অনলাইনে আবেদন শুরু এবং শেষ হওয়ার সময় ও তারিখ বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের অনুমোদনক্রমে শিগগিরই জানিয়ে দেওয়া হবে।’

এর আগে প্রকাশিত ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, ৪৭তম বিসিএসে মোট শূন্য ক্যাডার পদের সংখ্যা ৩ হাজার ৪৮৭। আর নন-ক্যাডার পদের সংখ্যা ২০১। এই বিসিএস থেকে মোট ৩ হাজার ৬৮৮ জনকে নিয়োগ দেওয়া হবে।

এই বিসিএসে কিছু নতুন পদ যুক্ত হয়েছে। ৩ হাজার ৪৮৭টি ক্যাডার পদের মধ্যে প্রশাসন ক্যাডারে নেওয়া হবে ২০০ জন, পুলিশ ক্যাডারে ১০০ জন, কৃষি ক্যাডারে ১৬৮, স্বাস্থ্য ক্যাডারে (সহকারী সার্জনে ১৩৩১ ও সহকারী ডেন্টাল সার্জন ৩০) ১৩৬১ জন।

এছাড়া কারিগরি বা পেশাগত ক্যাডারে পদ ১ হাজার ৮৮৩টি, বিসিএস সাধারণ শিক্ষা সাধারণ কলেজগুলোর জন্য প্রভাষকের পদ ৯২৯টি, সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজগুলোর জন্য প্রভাষকের পদ ৯টি, সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার জন্য প্রভাষকের পদ ২৭টি, পলিটেকনিক্যাল ইনস্টিটিউট ও টেকনিক্যাল টিচার্স ট্রেনিং কলেজের ইনস্ট্রাক্টরের পদ ১২টি।

নন-ক্যাডারে পদের মধ্যে নবম গ্রেডের পদ ৪১টি, দশম গ্রেডের পদ ১৫৪টি, ১২তম গ্রেডের পদ ৬টি।

এই বিসিএসে আবেদনের জন্য ১ নভেম্বর ২০২৪ তারিখে সব ক্ষেত্রে প্রার্থীর বয়স ২১ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স কম বা বেশি হলে আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।

কিউএনবি/অনিমা/১২ ডিসেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit