রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
‎লালমনিরহাটে সংখ্যালঘু পরিবারের জমি জবরদখল ও লুটপাটের অভিযোগ গোসল করতে যাওয়ার পথে বজ্রপাতে কিশোরের মৃত্যু নওগাঁর আত্রাই উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি উত্তাল, সম্পাদক বাবু নরসিংদীতে হাসপাতাল সিলগালা ও জরিমানা এখন নিজেকে অনেকটা বাঘিনীর মতো মনে হয়: কিয়ারা শারীরিক সম্পর্কের বিনিময়ে নারী এমপিদের মন্ত্রিত্ব দেওয়ার অভিযোগ মোদির বিরুদ্ধে ‘চোখের বদলে চোখ’ নয়, আরও কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের ইসলামাবাদে ‘কূটনৈতিক আলোচনায়’ বসবেন সৌদি আরব, তুরস্ক ও মিশরের নেতারা শয়ন কক্ষে মদের আস্তানা, ৩৯ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ৩ জীবনে বিয়ের বাইরে আরও অনেক কিছু আছে: কৃতি শ্যানন

ফারুকীকে বাসা থেকে খাবার দিয়ে দেন তিশা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ৬১ Time View

বিনোদন ডেস্ক : সিনেমাটির বিশেষ প্রিমিয়ার প্রদর্শন করা হয় রাজধানীর মহাখালীতে। সেখানে ছবির সকল কলাকুশলীরা উপস্থিত ছিলেন। অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীসহ আরও বিশেষ অতিথি হিসেবে ছিলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া। তারা সকলে এদিন ছবিটি উপভোগ করেন। প্রিমিয়ার শেষে গণমাধ্যমের মুখোমুখি হন অন্তবর্তী সরকারের উপদেষ্টারা। ‘৮৪০’ প্রসঙ্গে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ‘দীর্ঘমেয়াদি ও সার্বজনীন লড়াই সেটা হল- সাংস্কৃতিক লড়াই। এই লড়াইটা ফারুকী ভাইয়েরা আগে থেকেই করে আসছিলেন। আশা করি, তার এই সিনেমাটি পূর্বের ‘৪২০’ নাটকের চেয়ে বেশি সাড়া জাগাবে।’

উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, ‘একজন শিল্পী, নির্মাতা, সাহিত্যিক সমাজের বাস্তবতা তুলে ধরবেন। কিন্তু বিগত সরকারের আমলে আমাদের শিল্পী, সাহিত্যিক বা আমাদের সিনেমার নির্মাতারা অনেক সময় অনেক বিষয় তুলে আনতে পারেনি। এখন আমাদের সময় সেই কথাগুলো বলা। সেই কাজটাই করেছেন ফারুকী ভাই। আমরা রাজনৈতিক একটা লড়াইয়ের মাধ্যমে এসেছি। সেই লড়াইটা এখনও চলমান। যারা সংস্কৃতির সঙ্গে জড়িতে তাদের কাছে আমাদের আহ্বান, সিনেমার মাধ্যমে সমাজের প্রসিদ্ধ বিষয়গুলো তুলে আনার চেষ্টা করা।’

এদিকে সিনেমা ছাড়াও উপদেষ্টা হওয়ার জার্নিতে কি কি পরিবর্তন হয়েছে ফারুকীর? সেই বিষয়ে তিশা বলেন, ‘আগে উনি অফিস করেননি। এখন নিয়ম মেনে অফিস করতে হচ্ছে। তার কথা শেষ হতে না হতেই ফারুকী জানালেন, হ্যাঁ আমি অফিস করছি সময়মতো। কিন্তু তা নয়টা পাঁচটা নয় সকাল ৭টা থেকে রাত ২টা পর্যন্ত।’

তিশা জানালেন, ‘যে যেই কাজটি ভালোবেসে করে তার অবশ্য কোনো ধরাবাধা সময় থাকে না, ছুটিও থাকে না।’ ফারুকীকে বাসা থেকে খাবার দিয়ে দেন তিশা এমনটাও জানালেন তিনি। ‘৮৪০’ এ অভিনয় করেছেন এখনকার সময়ের জনপ্রিয় অভিনেতা নাসিরুদ্দিন খান। এছাড়াও দেখা গেছে ফজলুর রহমান বাবু, বিজরী বরকতুল্লাহ, নাদের চৌধুরী, শাহরিয়ার নাজিম জয়, মারজুক রাসেল, জাকিয়া বারী মম ও প্রান্তর দস্তিদারকেও। তাদের প্রায় সকলেই এদিন প্রিমিয়ারে অংশ নেন।

 

কিউএনবি/আয়শা/১২ ডিসেম্বর ২০২৪,/বিকাল ৩:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit