সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনাম
সমাজসেবা অধিদপ্তরের ৪ কর্মকর্তার অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি গঠন বেকার হয়ে গেলেই মনে হয় পাপ করেছি, পপিকে খোঁচা বাপ্পারাজের কুড়িগ্রাম, গাইবান্ধা ও রংপুরে মাঠ প্রশাসনের সমন্বয় বাড়ানোর নির্দেশ ইমরান খান ইস্যুতে ক্রিকেটারদের সতর্ক করল পিসিবি প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে মালয়েশিয়ার হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ৩৯ বছর এমন বিব্রতকর পরিস্থিতিতে পড়ল পাকিস্তান দেব-শুভশ্রীর ‘দেশু ৭’ টিজার প্রকাশ, তাতেই বিক্রি ৭ হাজার গোল্ডেন টিকিট পাইলটের বেশে বিমানবন্দরে তৌসিফ, যাত্রীদের অবাক করা কৌতূহল! দুই মাসের সফরে আজ নিউইয়র্ক যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ৫৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে দিলেন সূর্যবংশী

চৌগাছায় সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত

এম এ রহিম চৌগাছা (যশোর)
  • Update Time : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ৬৮ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় সড়ক দর্ঘটনায় রনজু বেগম (৩৮) নামে এক নারী নিহত হয়েছে। এ ঘটনায় পুটিয়ার রহমান পুটে নামে একজন আহত হয়েছে।বৃহস্পতিবার সকালে উপজেলার চাঁদপাড়া বাজার নামক স্থানে এ ঘটনা ঘটে।নিহত রনজু বেগম উপজেলার নারায়নপুর ইউনিয়নের চাঁদপাড়া গ্রামের দক্ষিণ পাড়ার আব্দুল মতিন মিয়ার স্ত্রী।নিহতের স্বজন ও এলাকাবাসী জানান, ঘটনার দিন নিহত রনজু বেগম যশোর থেকে চাঁদপাড়া গ্রামের বাড়ীতে ফিরছিলেন। তিনি চৌগাছা থেকে তার বড় ভাই পুটিয়ার রহমান পুটের ভ্যান যোগে বাড়ী ফিরছিলেন। তারা চৌগাছা-মহেশপুর সড়কের চাঁদপাড়া বাজার নামক স্থানে পৌছালে একটি ওষুধ কোম্পানীর গাড়ী তাদের পিছন থেকে স্বজরে ধাক্কা মারে। এ সময় রনজু বেগম ভ্যান থেকে পিচ রাস্তার উপর পড়ে মারাত্মক আহত হন। এ ঘটনায় ভ্যানের চালক নিহত রনজু বেগমের বড় ভাই (স্বামীর বড় ভাই) পুটিয়ার রহমান পুটেও আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে চৌগাছা সরকারি মডেল হাসপাতালে নেন।সেখান থেকে আহত রনজু বেগমকে যশোর রেফার করা হয়। যশোরে তার অবস্থার অবনতি হলে খুলনায় রেফার করা হয়। খুলনায় নেওয়ার পথে রনজু বেগম মৃত্যু বরণ করেন।নারায়নপুর ইউনিয়নের চাঁদপাড়া গ্রামের ইউপি সদস্য আবু সালাম জানান,ঘটনা শুনার পর আমি নিহতের বাড়ীতে যায়। মৃতদেহ বাড়ীতে পৌছিয়েছে।বিকেলে জানাজার নামাজ শেষে পারিবারি কবর স্থানে দাফন করা হবে।চৌগাছা থানার ওসি পায়েল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

কিউএনবি/অনিমা/১২ ডিসেম্বর ২০২৪,/বিকাল ৩:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit