শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম

ট্রাক-কাভার্ড ভ্যান চাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ৭৫ Time View

ডেস্ক নিউজ :  গাজীপুরের চান্দনা চৌরাস্তায় ট্রাক ও কাভার্ড ভ্যানের চাপায় এক অটোরিকশার ৪ যাত্রী নিহত হয়েছেন। বুধবার (১১ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে চান্দনা চৌরাস্তায় ফ্লাইওভারের নিচে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ছালেহা আক্তার টুকটুকি (২৬), ইমরান হাসান রাজন (৩৮), মো. মামুন (২৩) ও মো. দুলাল (৪২)। বাসন থানার ডিউটি অফিসার এস আই কামরুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ জানায়, ঘটনাস্থলে একজন নিহত হন। গুরুতর আহতদের তিন জন শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, গত রাতে চান্দনা চৌরাস্তা এলাকার জোবেদা টাওয়ারের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একটি অটোরিকশাকে ধাক্কা দেয় ঢাকা-ময়মনসিংহগামী একটি ট্রাক। এসময় মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যান সামনে থাকায় কাভার্ড ভ্যান ও ট্রাকের মাঝখানে অটোরিকশা চাপা পড়ে দুমড়ে মুচড়ে যায়।

এ ঘটনায় ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে বলে জানায় পুলিশ।

গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্মকর্তা আবুল ফজল জানান, সড়ক দুর্ঘটনায় চার জনের মরদেহ হাসপাতালে আনা হয়েছে।

কিউএনবি/অনিমা/১২ ডিসেম্বর ২০২৪,/দুপুর ১২:৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit