শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন

এখন কত সম্পত্তির মালিক কোহলি-আনুশকা?

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ৫৯ Time View

বিনোদন ডেস্ক : ২০১৭ সালের ১১ ডিসেম্বর বিদেশে গিয়ে বিলাসবহুল বিয়ে সেরে অনুরাগীদের চমকে দিয়েছিলেন ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলি ও জনপ্রিয় অভিনেত্রী আনুশকা শর্মা। এরপর দেখতে দেখতে কেটে গেছে সাত বছর। ইতালির লেক কোমোতে গিয়ে বিয়ে করেছিলেন তারকা দম্পতি। ঘনিষ্ঠ পরিজন ও আত্মীয়রাই উপস্থিত ছিলেন তাদের বিয়েতে। কোহলি-আনুশকার হাত ধরেই শুরু হয়েছিল ভারতীয় তারকাদের ‘ডেস্টিনেশন ওয়েডিং’। এই মুহূর্তে বি-টাউনের অন্যতম ‘প্রভাবশালী দম্পতি’ তারা।

বর্তমানে তারা দুই সন্তান ভামিকা ও আকায়-এর বাবা-মা। ২০২১-এ কোহলি-আনুশকা প্রথম সন্তান ভামিকার জন্ম হয়। ২০২৪-এর ফেব্রুয়ারিতে দম্পতির কোলে আগমন আকায়ের। আদর্শ দম্পতির তকমা থাকার পাশাপাশি তাদের সম্পত্তির পরিমাণও অনেক। দু’জনের মোট সম্পত্তির পরিমাণ ১৩০০ কোটি রুপির।

এক দিকে ক্রিকেট তারকা হিসেবে বিসিসিআই-এর সঙ্গে চুক্তিবদ্ধ থাকায় প্রতি বছর ৭ কোটি রুপি আয় কোহলির। তার সঙ্গে টেস্ট ম্যাচের জন্য ১৫ লাখ রুপি পারিশ্রমিক পান তিনি। এছাড়া একদিনের আন্তর্জাতিক বা টি-২০ ম্যাচের জন্যও রয়েছে নির্দিষ্ট পারিশ্রমিক। ক্রিকেটের পাশাপাশি বিভিন্ন ব্র্যান্ডের হয়ে প্রচার করেও উপার্জন করেন কোহলি। প্রতি ইনস্টাগ্রাম পোস্ট ও এক্স-হ্যান্ডলের পোস্টের জন্য যথাক্রমে ৮ কোটি ৯ লাখ রুপি ও ২ কোটি ৫ লাখ রুপি পারিশ্রমিক নেন তিনি। এর পাশাপাশি কোহলি একজন সফল ব্যবসায়ী। একাধিক রেস্তঁরাও রয়েছে তার। বিভিন্ন স্টার্টআপ কোম্পানিতে বিনিয়োগও করেছেন তিনি।

অন্যদিকে, ছবিতে অভিনয় করার পাশাপাশি বর্তমানে প্রযোজক হিসেবেও নিজের পরিচিতি তৈরি করেছেন আনুশকা। ‘এন এইচ১০’, ‘পরী’, ‘বুলবুল’-এর মতো সফল ছবি রয়েছে তার ঝুলিতে। তার সঙ্গে আনুশকার নিজস্ব পোশাকের ব্র্যান্ড রয়েছে। বিভিন্ন কোম্পানিতেও তিনি বিনিয়োগ করেছেন। ব্র্যান্ডের প্রচার করেও উপার্জন করেন অভিনেত্রী।

 

 

কিউএনবি/আয়শা/১১ ডিসেম্বর ২০২৪,/রাত ৮:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit