সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন

প্রচারের লোভে শাহরুখকে ব্যবহার প্রসঙ্গে যা বললেন মাহিরা

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ৭৩ Time View

বিনোদন ডেস্ক : পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান বলিউড বাদশাহ শাহরুখ খানের সঙ্গে অভিনয় করার পর থেকেই আলোচনা-সমালোচনায় আছেন। ‘রইস’ মুক্তির সাত বছর পরও বাদশাকে নিয়ে নানা প্রশ্নের উত্তর দিতে হয় অভিনেত্রীকে। 

মাহিরা শাহরুখের সঙ্গে অভিনয় করেছেন বলেই মাঝেমধ্যেই তাকে সেই কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে প্রশ্নের সম্মুখীন হতে হয়। কিন্তু শাহরুখকে নিয়ে বারবার কথা বলায় অনেকেই মনে করেন, পুরোটাই অভিনেত্রীর প্রচারের আলোয় থাকার কৌশল। কারণ শাহরুখকে নিয়ে কথা বললে মাহিরা চর্চায় থাকবেন এমন ধারণা নেটিজেনদের।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে এ প্রসঙ্গে মাহিরাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমাকে কেউ প্রশ্ন করলে আমি উত্তর দিই। কিন্তু মানুষ ভাবে, আমি নিজে থেকেই ওর (শাহরুখ) বিষয়ে কথা বলছি। আমি তো নিজে থেকে কখনই তাকে নিয়ে কথা বলি না। এ ধরনের আলোচনা শুনলে মাহিরার মনের মধ্যে কী চলে, তা-ও স্পষ্ট করেছেন অভিনেত্রী। তিনি বলেন, আমার তো মনে হয়, কারও কোনো সমস্যা হলে আমাকে ওর সম্পর্কে জিজ্ঞাসা করারই কোনো প্রয়োজন পড়ে না।

 

 

কিউএনবি/আয়শা/১১ ডিসেম্বর ২০২৪,/বিকাল ৪:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit