বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
মধ্যপ্রাচ্যে আরও বিস্তৃত হচ্ছে যুদ্ধ? বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে চেয়েছে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার বানাচ্ছে সৌদি আরব, ছাড়িয়ে যাবে বুর্জ খলিফা টেলিগ্রাম প্রতিষ্ঠাতা পাভেল দুরভের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা পিএসসির ৮ ক্যাটাগরির ৩১ জুলাইয়ের নিয়োগ পরীক্ষা স্থগিত অধিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে কারিগরি বোর্ডের জরুরি নির্দেশনা ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী শাপলা চত্বর হত্যা মামলায় গ্রেফতার লতিফ সিদ্দিকী ওয়ানডেতে নেতৃত্ব হারালেন মিরাজ, নতুন অধিনায়ক লিটন দেশের বিভিন্ন স্থানে টানা ৫ দিন ভারি বর্ষণ হতে পারে

ঢাকায় রাহাত ফাতেহ আলী খানের কনসার্টের টিকিট মূল্য যত

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ৭৭ Time View

বিনোদন ডেস্ক : জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য চ্যারিটি কনসার্ট মাতাতে ঢাকায় আসছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খান। আগামী ২১ ডিসেম্বর ঢাকার আর্মি স্টেডিয়ামে পারফর্ম করবেন তিনি।

আলোচিত এই কনসার্টের টিকিট ইতোমধ্যেই অনলাইনে শ্রোতাদের জন্য উন্মুক্ত করেছে আয়োজক প্ল্যাটফর্ম ‘স্পিরিটস অফ জুলাই’।

অনলাইন টিকিট প্ল্যাটফর্ম গেট সেট রকে (৯ ডিসেম্বর) সোমবার রাতে সবার জন্য অনলাইনে টিকিট ছাড়া হয়। যেখানে দেখা যায় ভিআইপি টিকিট ১০ হাজার টাকা, ফ্রন্ট রো ৪ হাজার ৫০০ টাকা ও জেনারেল টিকিট ২৫০০ টাকা মূল্য নির্ধারণ করা হয়েছে।

এছাড়া একই দিনে কনসার্টের ফাইনাল লাইন আপ ঘোষণা করা হয়েছে। রাহাত ফাতেহ আলী ছাড়াও এদিন অনুষ্ঠানে দেশীয় ব্যান্ড আর্টসেল, চিরকুট, অ্যাশেজ, আফটারম্যাথ,র‌্যাপ সংগীতশিল্পী সেজান,হান্নান ও সিলসিলিা গান পরিবেশন করবেন। এ ছাড়া অনুষ্ঠানে জুলাই বিপ্লবের গ্রাফিতি প্রদর্শনী, মঞ্চনাটক হবে।

এর আগে গত ২৯ নভেম্বর বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, জুলাই-আগস্ট গণআন্দোলনে নিহতদের পরিবার ও আহতদের পাশে দাঁড়াতে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একদল শিক্ষার্থী ‘স্পিরিটস অব জুলাই’ নামক এক প্ল্যাটফর্মের মাধ্যমে আগামী ২১ ডিসেম্বর (শনিবার) ‘ইকোস অব রেজ্যুলেশন’ শিরোনামে একটি চ্যারিটি কনসার্ট আয়োজন করতে যাচ্ছি।

এ কনসার্ট থেকে আয় করা সম্পূর্ণ অর্থ আমরা আন্দোলনে আহত-নিহতদের পরিবারকে সহায়তা করার মাধ্যমে তাদের পাশে থাকতে চাই। এ পরিপ্রেক্ষিতে ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় জুলাই গণহত্যায় শহীদ ও আহতদের পরিবার নিয়ে কাজ করা সংস্থা ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’-এ দান করা হবে। গত ১২ নভেম্বর ‘স্পিরিটস অব জুলাই’ প্ল্যাটফর্মের সঙ্গে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের এ বিষয়ে একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করা হয়েছে।

কনসার্টের মূল আকর্ষণ বিশ্বখ্যাত সংগীতজ্ঞ রাহাত ফাতেহ আলী খান বিনা পরিশ্রমে গান পরিবেশন করবেন উল্লেখ করে লিখিত বক্তব্যে আরও বলা হয়, ২৮ নভেম্বর রাহাত ফাতেহ আলী খানের সঙ্গে ‘স্পিরিটস অব জুলাই’-এর একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তিতে আমাদের কনসার্টে তিনি বিনা পারিশ্রমিকে পারফর্ম করবেন বলে প্রতিশ্রতিবদ্ধ হয়েছেন। অর্থাৎ তার পারিশ্রমিকও আহত-নিহতদের পরিবারকে প্রদান করা হবে।

কিউএনবি/অনিমা/১১ ডিসেম্বর ২০২৪,/সকাল ১১:৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit