বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার নেপালে ভয়াবহ বন্যায় ভেসে গেছে বাড়ি, নিখোঁজ মালিকের অপেক্ষায় বিশ্বস্ত কুকুর ইবিতে অভিনব উদ্যোগে আন্তর্জাতিক চিঠি দিবস উদযাপন ইমরান খান ও তার স্ত্রীর বিষয়ে পাকিস্তান হাইকোর্টের নতুন নির্দেশ দাম কমায় তিন মাস পর ৫ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক বড় ধরনের ঝুঁকিতে বিশ্ব শেয়ারবাজার, এআই নিয়ে ভয়ংকর সতর্কবার্তা রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪২ ভাল্লুকের হামলা রোধে ড্রোন ও নেকড়ে রোবট ব্যবহার করছে জাপান সেপ্টেম্বরে ৩ লঘুচাপ, তাপপ্রবাহের সঙ্গে বন্যার শঙ্কা জামালপুরে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের মৃত্যু

প্রচলিত আইনে গণহত্যা, বিডিআর ও ছাত্রজনতা হত্যার আসামীদের বিচার হবে : আমান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ৬১ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : গণহত্যা, বিডিআর ও ছাত্রজনতা হত্যার আসামীদের বিচার দেশের প্রচলিত আইনে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আমান উল্লাহ আমান। মঙ্গলবার দুপুরে শহরের দিশা টাওয়ার মিলনায়তনে কুষ্টিয়ায় জেলা বিএনপিসহ সকল ইউনিটের কাউন্সিল নির্ধারিত সময়ে সম্পন্ন করতে মতবিনিময় সভায় যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আমান উল্লাহ আমান বলেন, দেশের প্রচলিত আইনে কোর্ট যখন ডাকবে। সে সময় ভারতের সাথে বাংলাদেশের যে বন্দী চুক্তি রয়েছে সে অনুযায়ী আসামীদের দেশে এনে বিচার করবে। তিনি বলেন, বাংলাদেশের জাতীয় পতাকা ছিড়ে ফেলেছে, পুড়িয়ে দিয়েছে। যার কারণে বাংলাদেশের মানুষ প্রতিবাদ করেছে। জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে। শেখ হাসিনা ভারতে আশ্রয় নেয়ার কারণে যে বিভেদ সৃষ্টি হয়েছে তা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের জনগণ মোকাবেলা করবে।

কুষ্টিয়া জেলা বিএনপি’র আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন, খুলনা বিভাগীয় বিএনপি’র ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত। সভায় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপি’র সদস্য সচিব জাকির হোসেন সরকার, সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমি, অধ্যক্ষ সোহরাব উদ্দিন, অধ্যাপক শহিদুল ইসলাম ও জেলা বিএনপি’র সিনিয়ন যুগ্মআহ্বায়ক সাবেক এমপি রেজা আহমেদ বাচ্চু মোল্লাসহ বিএনপি দলীয় অন্যান্য নেতৃবৃন্দ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুষ্টিয়া জেলা শাখা মতবিনিময় সভার আয়োজন করে।

 

 

কিউএনবি/আয়শা/১০ ডিসেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit