মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনাম
মাটিরাঙ্গায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা। নওগাঁয় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত বাংলা হিলি (হাকিমপুর) এ সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের শপথ গ্রহণ অনুষ্ঠিত॥ ফুলবাড়ীতে নিরব ব্যাগ হাউজের মালিকের বিরুদ্ধে ৪৫ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ॥ রাঙামাটিতে চোলাই মদসহ ৭ জন গ্রেপ্তার “রাঙামাটি থেকে মাসে ২০ কোটি টাকা চাঁদা আদায় করে মাইকেলের ইউপিডিএফ” শার্শায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা শার্শায় ৩ দিনের ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন ‎সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ আটোয়ারীতে ইউএনও রিপামনি দেবী’র বদলীজনিত বিদায় সংবর্ধনা

৫০ বছর ধরে কর অব্যাহতি দিয়ে বহু ‘শিশু’ লালন করছি, আর কত: অর্থ উপদেষ্টা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ৮০ Time View

ডেস্ক নিউজ : অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ব্যবসায়ীরা ব্যবসা করার পর কর অব্যাহতি চান। ৫০ বছর ধরে বহু শিশু লালন-পালন করছি কর অব্যাহতি দিয়ে, প্রণোদনা দিয়ে।

আর কতকাল এই শিশুদের লালন করব? তিনি বলেন, উদাহরণ দিলাম না, এসব শিশু এখনো শিশুই রয়ে গেছে। শারীরকভাবে বড় হয়ে গেছে। কিন্তু এখনো সুরক্ষা দিতে বলে। এই সুরক্ষার দিন কিন্তু চলে গেছে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভ্যাট দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থ উপদেষ্টা এ কথা বলেন। আগারগাঁও এনবিআর ভবনে এ অনুষ্ঠান হয়।  

অর্থ উপদেষ্টা বলেন, কর দিলাম না, চালান দিলাম না, করছাড় চাইলাম- আপাতদৃষ্টিতে মনে হতে পারে সিম্পল বিষয় নয়।  সার্বিক ভাবে এর ইমপ্যাক্ট পড়ে। এই কর নিয়ে আমরাও বিপদে পড়ব, ভবিষ্যৎ প্রজন্মের জন্যেও বিপদে তৈরি করব। আমাদের ট্যাক্স জিডিপি খুবই কম, যা অন্য কারো সঙ্গে কথা বলার ক্ষেত্রেও লজ্জার মধ্যে ফেলে দেয়।  

তিনি বলেন, ২০২৬ সালে বাংলাদেশ স্বল্পোন্নত দেশের (এলডিসি) কাতার থেকে বেরিয়ে আসবে। তখন এই সুবিধা থাকবে না। এ ধরনের সুযোগ থেকে বের হয়ে আসতে হবে। তা না হলে আমরা বিশ্ববাজারে প্রতিযোগিতা করতে পারব না। এসব বিষয় মাথায় রেখে সবাইকে অনুরোধ করবো আপনারা কর দিন।

কর কর্মকর্তাদের নিয়ে তিনি বলেন,আপনাদের বন্ধুসুলভ হতে হবে। একেবারে জোর করবেন না, কোনো অসুবিধা হলে কথা শুনতে হবে। কেউ ক্ষতির সম্মুখীন হলে, কোনো অসুবিধা হলে সরকার বিবেচনা করবে, বিষয়টি মনে রাখতে হবে। এতে আমাদের সবার জন্য মঙ্গল হবে।  

উপদেষ্টা বলেন, আমরা চ্যালেঞ্জের মুখে আছি। একদিকে কর জিডিপির অনুপাত বাড়ানোর চাপ, শিক্ষা-স্বাস্থ্যে বরাদ্দ বাড়ানোর চাপ এবং অগ্রাধিকারভিত্তিক খাতের খরচ না কমানোর চাপ। কিন্তু এ টাকা আসবে কোথা থেকে?  সব বিষয় খেয়াল রেখে মানুষের প্রতি প্রতিশ্রুতি পূরণ করতে হবে।  

অর্থসচিব খায়েরুজ্জামান মজুমদার বলেন, আয় কম হওয়ার কারণে অনেক সময় ব্যয় কমানো হয়। এতে উন্নয়ন ব্যাহত হয়। প্রশাসনিক সংস্কারের মাধ্যমে রাজস্ব আদায়ের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামীতে রাজস্ব বাড়বে।

ভ্যাট দেব জনে জনে, অংশ নেব উন্নয়নে- শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধে বেলাল হোসেন বলেন, ভোজ্যতেলের ওপর ৫ শতাংশ  ভ্যাট কার্যকর আছে। কম দামে ভোজ্য তেল ভোক্তার কাছে পৌঁছে দিতে ধাপে ধাপে কর কমানো হয়েছে। রাজস্বের বড় খাত সিগারেটে এবার মূসক (মূল্য সংযোজন কর) বাড়বে।  

এতে উপস্থিত ছিলেন, এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক আব্দুল হক, এস এম কামাল উদ্দিন, এফবিসিসিআইয়ের প্রশাসক হাফিজুর রহমানসহ আরও অনেকে। এনবিআর চেয়ারম্যান মো. আব্দুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন এনবিআরের সদস্য  (ভ্যাট) আ. রউফ।

 

 

কিউএনবি/আয়শা/১০ ডিসেম্বর ২০২৪,/বিকাল ৩:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit