বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
শিরোনাম
ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার নেপালে ভয়াবহ বন্যায় ভেসে গেছে বাড়ি, নিখোঁজ মালিকের অপেক্ষায় বিশ্বস্ত কুকুর ইবিতে অভিনব উদ্যোগে আন্তর্জাতিক চিঠি দিবস উদযাপন ইমরান খান ও তার স্ত্রীর বিষয়ে পাকিস্তান হাইকোর্টের নতুন নির্দেশ দাম কমায় তিন মাস পর ৫ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক বড় ধরনের ঝুঁকিতে বিশ্ব শেয়ারবাজার, এআই নিয়ে ভয়ংকর সতর্কবার্তা রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪২ ভাল্লুকের হামলা রোধে ড্রোন ও নেকড়ে রোবট ব্যবহার করছে জাপান সেপ্টেম্বরে ৩ লঘুচাপ, তাপপ্রবাহের সঙ্গে বন্যার শঙ্কা জামালপুরে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের মৃত্যু

কুষ্টিয়ায় ট্রাফিক পুলিশকে মারধর করলেন ২ নারী

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ৬৭ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : কুষ্টিয়া শহরের দায়িত্বরত অবস্থায় এক ট্রাফিক পুলিশ হামলার শিকার হয়েছেন। সোমবার সকালের দিকে কুষ্টিয়া শহরের ট্রেন স্টেশন মোড়ে এ ঘটনা ঘটেছে। মারধরের একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ভিডিও ফুটেজে দেখা যায়, নাজমুল হোসেন (৪৮) নামের ওই ট্রাফিক পুলিশ দাঁড়িয়ে দায়িত্ব পালন করছিলেন। এ সময় একজন নারী তড়িঘড়ি করে এসে আচমকা তাঁকে চর থাপ্পড় মারতে থাকেন। এর কিছুক্ষণ পর আরও একজন নারী এসেও মারধর শুরু করেন এবং মোবাইলে ভিডিও ধারণ করতে থাকে। একপর্যায়ে দুই নারী তাদের স্যান্ডেল খুলে নাজমুলকে পেটাতে থাকে। স্থানীয়রা ছুটে এসে দুই নারীকে থামতে বলেন এবং ট্রাফিক পুলিশতে ঘটনাস্থল থেকে সরে যেতে বলা হয়।

বিষয়টি নিশ্চিত করে ট্রাফিক পুলিশের ইনচার্জ (টিআই) সাজ্জাদ হোসেন বলেন, সকালে দুই নারী ট্রাফিক পুলিশের সদস্যকে মারপিট করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। তবে কী কারণে বা কে মারধর করেছে সে তথ্য দিতে পারেননি তিনি। হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিহাবুর রহমান শিহাব বলেন, ‘বিষয়টি জানি না। খোঁজ নিয়ে দেখছি।’এ বিষয়ে ভুক্তভোগী ট্রাফিক পুলিশ নাজমুল হোসেন বলেন, ‘সকালে রিকশায় করে ওই নারী তার ছেলেকে নিয়ে স্কুলে যাচ্ছিলেন। এমন সময় রেলগেট এলাকায় পড়ে গেলে আমার ওপর চড়াও হন ওই নারী। এরপর বেলা সাড়ে ১১টার দিকে স্কুল থেকে ফিরে এসে আচমকা তারা আমাকে মারধর করেন। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে পুলিশ লাইনে পৌঁছে দেন। বিষয়টি আমার ঊর্ধ্বতন কর্মকর্তারা দেখছেন।’

কুষ্টিয়া পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান বলেন, অভিযুক্ত ওই দুই নারীকে খুঁজছে পুলিশ। পুরো বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

 

কিউএনবি/আয়শা/০৯ ডিসেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit