বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
শিরোনাম
মধ্যপ্রাচ্যে ইসরাইলের দাপট ঠেকাতে পারবে কি সৌদি–তুরস্ক–পাকিস্তান প্রতিরক্ষা জোট? মেসির দলে যোগ দিচ্ছেন নেইমার! এতো বৈরিতার পরও কেন রাশিয়া-চীনের সঙ্গে একসাথে কাজ করে এফবিআই? আমার সহধর্মিণী আমার জীবনের সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি : মির্জা ফখরুল দীর্ঘ ১০ বছরের প্রেমের পর জর্জিনাকে বিয়ে করলেন রোনালদো ডিবি হারুনকে সরানো নিয়ে কাদের-কামালের ফোনালাপে যে কথা হয় খুলনার ইটভাটায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ২০ আগস্ট ডাকা হয়েছে সংসদের বৈঠক ঈদে মিলাদুন্নবীর তারিখ নির্ধারণে চাঁদ দেখা কমিটির সভা বৃহস্পতিবার ইরানের পথে যাওয়া জাহাজে মার্কিন হেলিকপ্টার থেকে মিসাইল হামলা

‘নতুন যুগের সূচনা’, সিরিয়াকে সহায়তায় প্রস্তুত তুরস্ক

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ৫৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : দুই যুগ ধরে ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের পর সিরিয়া পরিস্থিতি নিয়ে এ কথা বললেন হাকান ফিদান। সোমবার (৯ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

তুরস্কের রাষ্ট্রদূতদের সঙ্গে কথা বলার সময় পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেন, আঙ্কারা নতুন সিরিয়া দেখতে চায় যারা প্রতিবেশীদের সঙ্গে মিলেমিশে থাকে। সিরিয়াকে পুনর্গঠনে সহায়তা করতে তুরস্ক প্রস্তুত।ফিদান বলেন, বাস্তুচ্যুত শরণার্থীদের নিরাপদে সিরিয়ায় ফিরে যেতেও সহায়তা করবে তুরস্ক।তিনি আরও বলেন, সিরিয়ায় নতুন যুগের সূচনা হয়েছে। এখন সময় সামনের দিকে এগোনোর।

বিদ্রোহীদের জোরদার হামলার মুখে মাত্র ১২ দিনেই পতন হয় প্রেসিডেন্ট আসাদের ২৪ বছরের সাম্রাজ্যের। রোববার (৮ ডিসেম্বর) সকালে রাজধানী দামেস্কে প্রবেশ করতে শুরু করেন বিদ্রোহীরা। এর মধ্যে দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদ রাজধানী দামেস্ক ছেড়ে পালান। বর্তমানে তিনি পরিবারসহ রাশিয়াতে আশ্রয় নিয়েছেন।

প্রসঙ্গত, তুরস্কে প্রায় ৩০ লাখ সিরীয় শরণার্থী বসবাস করেন। রোববার আসাদের পতনের পর আঙ্কারায় সিরীয় প্রবাসীরা বিদ্রোহীদের বিজয়কে কেন্দ্র করে মিছিল বের করেন। তারা এখন নিজেদের ভবিষ্যৎ নিয়ে নতুনভাবে চিন্তা করতে শুরু করেছেন। বিদ্রোহীদের এই বিজয়কে তারা নিজেদের প্রত্যাবাসনের সম্ভাবনা হিসেবে দেখছেন।

 

কিউএনবি/আয়শা/০৯ ডিসেম্বর ২০২৪,/বিকাল ৫:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit