সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পূর্ণকালীন সদস্য হলেন ৩ শিক্ষাবিদ শাপলা চত্বর হত্যাকাণ্ড : হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, সব বিভাগে বৃষ্টির আভাস সাবেক ভিসি কলিমউল্লাহসহ ৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৩ সেপ্টেম্বর ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রকে দুর্বল করেছে, সব দোষ ইসরায়েলের : কংগ্রেসম্যান ম্যাসি পশ্চিম তীরে নতুন অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী রাশিয়ার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ থেকে ৫ পর্বতারোহীর মরদেহ উদ্ধার পশ্চিম তীরের টেল গ্রামকে ধ্বংসস্তূপ করার আহ্বান ইসরায়েলি অর্থমন্ত্রীর ‘ঝুঁকিপূর্ণ রুটে’ হরমুজ পার হচ্ছিল ছয়টি জাহাজ, দাবি ইরানের পরমাণু নিরস্ত্রীকরণের আহ্বানে আসিয়ানকে কড়া বার্তা কিম ইয়ো জংয়ের

দক্ষিণ কোরিয়ায় সংসদের বাইরে হাজার হাজার জনতার বিক্ষোভ

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ১১৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওলের অভিশংসনকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। এরই মাঝে দেশটির সংসদের সামনে হাজার হাজার নাগরিক উপস্থিত হয়ে প্রেসিডেন্টের অপসরণ দাবিতে বিক্ষোভ করছে।

অন্যদিকে ক্ষমতাসীন দল প্রেসিডেন্ট ইউনের অভিশংসনের বিরুদ্ধে অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছে। অর্থাৎ বিরোধীদের আনা অভিশংসন প্রস্তাবে তারা একমত নয়।

প্রেসিডেন্টকে সরিয়ে দিতে যখন ভোট শুরু হবে তখন সংসদ থেকে বের হয়ে গেছেন ক্ষমতাসীন দলের এমপিরা।

সংসদ থেকে ক্ষমতাসীন দলের এমপিদের বের হয়ে যাওয়ার মানে হলো অভিশংসন প্রস্তাব পাস হতে যে সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন তা নাও হতে পারে। এর আগে ইউন সুক ইওল পদত্যাগ না করে ক্ষমা চান।

ইউন বলেন, সামরিক আইন জারির পর আমি রাজনৈতিক দায়বদ্ধতা ও আইনগত বিষয়কে পরিহার করছি না। তবে সিদ্ধান্তটি হতাশা থেকে নেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি। প্রেসিডেন্ট বলেন, যারা আশাহত হয়েছেন তাদের প্রতি আমি দুঃখিত ও ক্ষমা চাচ্ছি।

১৯৮০ সালের পর কোরিয়ায় প্রথম বারের মতো গত মঙ্গলবার সামরিক আইন জারি করে ব্যাপক প্রতিরোধের মুখে পড়েন ইউন।

সূত্র: রয়টার্স

কিউএনবি/অনিমা/০৭ ডিসেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit