সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পূর্ণকালীন সদস্য হলেন ৩ শিক্ষাবিদ শাপলা চত্বর হত্যাকাণ্ড : হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, সব বিভাগে বৃষ্টির আভাস সাবেক ভিসি কলিমউল্লাহসহ ৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৩ সেপ্টেম্বর ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রকে দুর্বল করেছে, সব দোষ ইসরায়েলের : কংগ্রেসম্যান ম্যাসি পশ্চিম তীরে নতুন অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী রাশিয়ার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ থেকে ৫ পর্বতারোহীর মরদেহ উদ্ধার পশ্চিম তীরের টেল গ্রামকে ধ্বংসস্তূপ করার আহ্বান ইসরায়েলি অর্থমন্ত্রীর ‘ঝুঁকিপূর্ণ রুটে’ হরমুজ পার হচ্ছিল ছয়টি জাহাজ, দাবি ইরানের পরমাণু নিরস্ত্রীকরণের আহ্বানে আসিয়ানকে কড়া বার্তা কিম ইয়ো জংয়ের

গাজায় মানবিক সংকটে বিশ্ব সম্প্রদায়েরর নির্লিপ্ততার সমালোচনায় এমিনি এরদোয়ান

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ৬৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের ফার্স্ট লেডি এমিনি এরদোয়ান গাজায় চলমান মানবিক সংকটের প্রতি বিশ্বের নির্লিপ্ততার তীব্র সমালোচনা করেছেন। কাতারে আয়োজিত ২২তম দোহা ফোরামে বক্তৃতা দিতে গিয়ে তিনি বলেন, ‘প্রথমবারের মতো গণহত্যার ভুক্তভোগীরা বাস্তব সময়ে(রিয়েল টাইম) তাদের কষ্ট শেয়ার করছে। তবুও অনেকেই এ অবস্থার প্রতি উদাসীন।

এমিনি এরদোয়ান অভিযোগ করেন, কিছু দেশ কেবল নিরবই নয়, বরং তারা আর্থিক ও সামরিক সহায়তার মাধ্যমে এই গণহত্যাকে সরাসরি সহায়তা করছে। তিনি বলেন, ফিলিস্তিনের পরিস্থিতি কোনো যুদ্ধ নয়; এটি একটি এমন বিশ্বব্যবস্থা চাপিয়ে দেওয়ার চেষ্টা, যেখানে সবচেয়ে শক্তিশালী ও নিষ্ঠুররা টিকে থাকবে।

তুরস্কের মানবিক সহায়তা
গাজার জনগণের প্রতি সমর্থন জানিয়ে এমিনি এরদোয়ান বলেন, গত ১৪ মাসে তুরস্কই সবচেয়ে বেশি সাহায্য পাঠিয়েছে। তিনি জানান, এই সময়কালে ৮৮ টন ত্রাণ গাজায় পাঠানো হয়েছে। এমিনি এরদোয়ান বলেন, গাজার মানুষ আমাদের সেই মানবিক গুণাবলির কথা মনে করিয়ে দেয়, যা আমরা ভুলে গেছি।

কাতারের প্রশংসা
গাজায় সংঘাত নিরসনে কাতারের মধ্যস্থতাকারী ভূমিকারও প্রশংসা করেন এমিনি এরদোয়ান। তিনি বলেন, গাজায় শান্তি প্রতিষ্ঠায় কাতারের প্রচেষ্টা সত্যিই প্রশংসনীয়।

তুরস্কের ফার্স্ট লেডি বিশ্বের নেতৃবৃন্দকে মানবিক মূল্যবোধ বজায় রাখতে আহ্বান জানান এবং গাজায় নিরীহ মানুষের জীবন রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার অনুরোধ করেন।

কিউএনবি/অনিমা/০৭ ডিসেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:১৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit