সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পূর্ণকালীন সদস্য হলেন ৩ শিক্ষাবিদ শাপলা চত্বর হত্যাকাণ্ড : হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, সব বিভাগে বৃষ্টির আভাস সাবেক ভিসি কলিমউল্লাহসহ ৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৩ সেপ্টেম্বর ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রকে দুর্বল করেছে, সব দোষ ইসরায়েলের : কংগ্রেসম্যান ম্যাসি পশ্চিম তীরে নতুন অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী রাশিয়ার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ থেকে ৫ পর্বতারোহীর মরদেহ উদ্ধার পশ্চিম তীরের টেল গ্রামকে ধ্বংসস্তূপ করার আহ্বান ইসরায়েলি অর্থমন্ত্রীর ‘ঝুঁকিপূর্ণ রুটে’ হরমুজ পার হচ্ছিল ছয়টি জাহাজ, দাবি ইরানের পরমাণু নিরস্ত্রীকরণের আহ্বানে আসিয়ানকে কড়া বার্তা কিম ইয়ো জংয়ের

সিরিয়ায় আরও এক শহরের দখল নিল বিদ্রোহীরা

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ১০৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ায় আরও এক শহরের দখল নিয়েছে বিদ্রোহীরা। এর মধ্য দিয়ে দক্ষিণ সিরিয়ার প্রায় পুরো অঞ্চলেরই নিয়ন্ত্রণ চলে গেল সশস্ত্র গোষ্ঠীর হাতে। খবর বিবিসির। যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) জানিয়েছে, দেরা শহরে স্থানীয় সশস্ত্র গোষ্ঠীগুলো সরকারি বাহিনীর সঙ্গে সহিংস লড়াই শেষে অনেক সামরিক ঘাঁটি নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। 

বিদ্রোহী সূত্র জানিয়েছে, তারা সিরিয়ান সেনাবাহিনীকে পিছু হটতে এবং সামরিক কর্মকর্তাদের রাজধানী দামেস্কে নিরাপদে সরে যাওয়ার সুযোগ করে দিতে একটি চুক্তি করেছে। এসওএইচআর জানিয়েছে, শুক্রবার পর্যন্ত দক্ষিণাঞ্চলের বিদ্রোহীরা দেরা অঞ্চলের ৯০ শতাংশেরও বেশি নিয়ন্ত্রণে নিয়েছে এবং শুধু সানামাইন অঞ্চল সরকারি বাহিনীর অধীনে আছে।

দেরা শহর কৌশলগত ও প্রতীকী দিক থেকে গুরুত্বপূর্ণ। এটি একটি প্রাদেশিক রাজধানী এবং জর্ডান সীমান্তের প্রধান ক্রসিং পয়েন্টগুলোর নিকটবর্তী। ২০১১ সালে এখানেই গণতন্ত্রপন্থী বিক্ষোভ শুরু হয়েছিল, যা সিরিয়ার চলমান গৃহযুদ্ধের সূচনা করে। এই যুদ্ধে ইতোমধ্যে পাঁচ লাখেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে।

এসওএইচআর জানিয়েছে, বিদ্রোহীদের সপ্তাহের আক্রমণ শুরু হওয়ার পর থেকে দেশজুড়ে ১১১ বেসামরিক নাগরিকসহ ৮২০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। বিদ্রোহীরা গত বৃহস্পতিবার হোমসের উত্তরের হামা দখল করেছে। এটি প্রেসিডেন্ট বাশার আল আসাদের জন্য দ্বিতীয় বড় আঘাত। কারণ, গত সপ্তাহে তিনি আলেপ্পোর নিয়ন্ত্রণও হারিয়েছেন।

এদিকে, হামা দখলের পর বিদ্রোহীরা আরও দক্ষিণের দিকে অগ্রসর হচ্ছে এবং হোমস দখলের লক্ষ্য তাদের। এরপরের গন্তব্য রাজধানী দামেস্ক। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ প্রতিশ্রুতি দিয়েছেন, তিনি বিদ্রোহীদের ধ্বংস করবেন। এছাড়া দেশটির বর্তমান পরিস্থিতির জন্য পশ্চিমা শক্তিগুলোর বিরুদ্ধে মধ্যপ্রাচ্যের মানচিত্র পুনর্গঠনের অভিযোগ তোলেন তিনি।

 

 

কিউএনবি/আয়শা/০৭ ডিসেম্বর ২০২৪,/সন্ধ্যা ৬:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit