সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পূর্ণকালীন সদস্য হলেন ৩ শিক্ষাবিদ শাপলা চত্বর হত্যাকাণ্ড : হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, সব বিভাগে বৃষ্টির আভাস সাবেক ভিসি কলিমউল্লাহসহ ৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৩ সেপ্টেম্বর ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রকে দুর্বল করেছে, সব দোষ ইসরায়েলের : কংগ্রেসম্যান ম্যাসি পশ্চিম তীরে নতুন অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী রাশিয়ার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ থেকে ৫ পর্বতারোহীর মরদেহ উদ্ধার পশ্চিম তীরের টেল গ্রামকে ধ্বংসস্তূপ করার আহ্বান ইসরায়েলি অর্থমন্ত্রীর ‘ঝুঁকিপূর্ণ রুটে’ হরমুজ পার হচ্ছিল ছয়টি জাহাজ, দাবি ইরানের পরমাণু নিরস্ত্রীকরণের আহ্বানে আসিয়ানকে কড়া বার্তা কিম ইয়ো জংয়ের

আবারও মোদিকে হত্যার হুমকি!

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ৬৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আবারও প্রাণনাশের হুমকি দিয়ে মুম্বাই পুলিশের কাছে বার্তা পাঠানো হয়েছে। যে নম্বর থেকে হোয়াটস অ্যাপে বার্তাটি পাঠানো হয়েছে, সেটি রাজস্থানের আজমেরের বলে চিহ্নিত করেছে পুলিশ। সঙ্গে সঙ্গে মুম্বাই পুলিশের একটি দল অভিযুক্তকে ধরতে সেখানে রওনা হয়েছে।

শনিবার সকালে মুম্বাই ট্র্যাফিক পুলিশের হেল্পলাইনে বার্তাটি পাঠানো হয়েছে। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, ওই বার্তায় পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের উল্লেখ রয়েছে। বোমা বিস্ফোরণ ঘটিয়ে মোদিকে মারার পরিকল্পনার কথা বলা হয়েছে। যদিও পুলিশ এই নিয়ে বিশদে কিছু জানায়নি। তদন্তকারীরা প্রাথমিকভাবে মনে করছেন, অভিযুক্তের মানসিক সমস্যা থাকতে পারে। বা তিনি মত্ত অবস্থায় এই মেসেজ করে থাকতে পারেন। এই নিয়ে তদন্ত করে দেখছে পুলিশ।

এই হুমকির বার্তা পাওয়ার পরে মুম্বাইয়ের থানায় এফআইআর দায়ের করা হয়েছে। এর আগে বহু বার হুমকি দিয়ে ভুয়্ বার্তা এসেছে মুম্বাই ট্র্যাফিক পুলিশের হেল্পলাইন নম্বরে। দিন দশেক আগে সালমান খানকে হত্যার হুমকি দিয়ে তাদের হেল্পলাইন নম্বরে মেসেজ পাঠানো হয়েছিল।

গত মাসের শেষে প্রধানমন্ত্রীকে খুনের পরিকল্পনা করা হয়েছে বলে হুমকি ফোন গিয়েছিল মুম্বাই পুলিশের কাছে। এই ঘটনায় ৩৪ বছরের এক নারীকে গ্রেফতার করা হয়েছিল। পুলিশ জানিয়েছিল, তিনি মানসিকভাবে সুস্থ নন। অক্টোবর মাসে পুণে পুলিশের কাছে এ ধরনের একটি ভুয়া ফোন এসেছিল। ওই অভিযোগে ৩৮ বছরের এক ব্যক্তিকে গ্রেফতারও করে পুলিশ। পুণে পুলিশের কন্ট্রোল রুমে ফোন করে অভিযুক্ত দাবি করেছিলেন যে, প্রধানমন্ত্রীকে হত্যা করার জন্য একটি ফ্ল্যাটে বসে ছক কষছে দুষ্কৃতীরা। গত বছর জুলাই মাসেও প্রধানমন্ত্রী মোদি এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে খুনের হুমকি দিয়ে ফোন গিয়েছিল মুম্বই পুলিশের কাছে।

কিউএনবি/অনিমা/০৭ ডিসেম্বর ২০২৪,/সন্ধ্যা ৬:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit