সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পূর্ণকালীন সদস্য হলেন ৩ শিক্ষাবিদ শাপলা চত্বর হত্যাকাণ্ড : হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, সব বিভাগে বৃষ্টির আভাস সাবেক ভিসি কলিমউল্লাহসহ ৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৩ সেপ্টেম্বর ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রকে দুর্বল করেছে, সব দোষ ইসরায়েলের : কংগ্রেসম্যান ম্যাসি পশ্চিম তীরে নতুন অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী রাশিয়ার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ থেকে ৫ পর্বতারোহীর মরদেহ উদ্ধার পশ্চিম তীরের টেল গ্রামকে ধ্বংসস্তূপ করার আহ্বান ইসরায়েলি অর্থমন্ত্রীর ‘ঝুঁকিপূর্ণ রুটে’ হরমুজ পার হচ্ছিল ছয়টি জাহাজ, দাবি ইরানের পরমাণু নিরস্ত্রীকরণের আহ্বানে আসিয়ানকে কড়া বার্তা কিম ইয়ো জংয়ের

বিদেশের মাটিতে খেলা নিয়ে যা বললেন সাকিব

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ৪৫ Time View

স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘোষিত ওয়ানডে সিরিজের দলে আছেন তানজিম হাসান সাকিব। সেন্ট কিটসে পৌঁছে বিসিবির প্রকাশিত এক ভিডিওতে সাকিব বলেছেন তার অভিজ্ঞতার কথা। 

‘ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অভিজ্ঞতা দারুণ ছিল। দল বড় সাফল্য না পেলেও, পরিকল্পনা অনুযায়ী বোলিং করতে পেরেছি আলহামদুল্লিাহ। এখানকার সবার মানসিকতা অনেক সহযোগিতাপূর্ণ। দেশ থেকে চোট কাটিয়ে ফিরেছি, তবে এখন পুরো ফিট অনুভব করছি। মাঠে নিজের সেরাটা দিতে প্রস্তুত।’ 
 
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে গতির ঝড় তুলেছেন তরুণ পেসার নাহিদ রানা। তিনিও আছেন টাইগারদের ওয়ানডে দলে। নিজের লক্ষ্য নিয়ে তিনি বলেছেন, ‘শেখার কোনও শেষ নেই। আমি শুধু নিজেকে আরও ভাভোভাবে প্রস্তুত করার চেষ্টা করেছি। এখানকার কন্ডিশনে কীভাবে বল করতে হয়, তা শিখেছি। দলের জন্য সেরা পারফর্ম করাই আমার লক্ষ্য।’ 
 
আগামীকাল (৮ ডিসেম্বর) প্রথম ম্যাচ দিয়ে শুরু হবে দুই দলের ওয়ানডে সিরিজের লড়াই। একদিন বিরতি দিয়ে পরের ম্যাচ অনুষ্ঠিত হবে ১০ ডিসেম্বর। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে ১২ তারিখ। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে। 
  

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, আফিফ হোসেন ধ্রুব, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও নাহিদ রানা।  

 

কিউএনবি/আয়শা/০৭ ডিসেম্বর ২০২৪,/সন্ধ্যা ৬:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit