শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
শিরোনাম
যুদ্ধ দীর্ঘায়িত করার পক্ষে নন ইরানের প্রেসিডেন্ট জামায়াতের ইশতেহারেই ছিল না, এখন তারা শরিয়া আইন চায়: চিফ হুইপ নতুন পে স্কেল বাস্তবায়নে হবে ৭ পৃথক এসআরও, সরকারি চাকরিজীবীরা কে কোন ক্যাটাগরিতে টেস্ট ক্রিকেটকে অপমান করেছে পাকিস্তান যে কারণে এক বছরের কম বয়সি শিশুর মধু খাওয়া উচিত নয় আহত সেনা কর্মকর্তাকে সিএমএইচে দেখতে গেলেন প্রধানমন্ত্রী মক্কা প্রতিরক্ষা জোটে আপাতত নতুন দেশ নয়: পাকিস্তান সৌদি-তুরস্ক প্রতিরক্ষা চুক্তি নিয়ে অবস্থান স্পষ্ট করল পাকিস্তান ইউএস ওপেনের ফাইনালে রিবাকিনা-সাবালেঙ্কা মহারণ মুক্তির আগেই ৬০০ কোটি টাকার অগ্রিম টিকিট বিক্রি, রেকর্ড গড়ল ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’

দুর্গাপুরে এক রাতেই তিন ট্রান্সফরমার চুরি

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি
  • Update Time : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ৭১ Time View

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে এক রাতে সেচের তিনটি ট্রান্সফরমার চুরি হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল শুক্রবার দিবাগত রাতে উপজেলার বাকলজোড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কেট্টা গ্রামে এ চুরির ঘটনা ঘটে।ওই গ্রামের কৃষক আলতাবুর রহমান সরকার, আবুল কালাম আজাদ ও রাখাল চন্দ্র সরকারের ফসলি জমি থেকে চুরি হয়ে যায় সেচের ট্রান্সফরমার গুলো। এর ফলে ওই গ্রামের প্রায় ১৫০ জন কৃষকের জমিতে পানি দেওয়া বন্ধ রয়েছে। এতে স্থানীয় কৃষকরা ফসলের জমি নিয়ে দুঃশ্চিন্তায় রয়েছেন।

পল্লী বিদুৎ অফিস সূত্রে জানা যায়, চাষাবাদ মৌসুমেই ঘটছে ট্রান্সফরমার চুরির ঘটনা। এ নিয়ে থানায় মামলাও হচ্ছে। এনিয়ে গত এক বছরে মোট প্রায় ৩১টি ট্রান্সফরমার চুরি হয়।চুরি হওয়া ট্রান্সফরমার মালিক আলতাবুর রহমান সরকার বলেন, এখন বোরো চাষাবাদের সময়, কিন্তু গতকাল রাতের আঁধারে আমার ১টা হর পাশের আরো দুইটি ট্রান্সফরমার চুরি হয়ে গেছে। এই সময় যদি পানির সমস্যা হয় তাহলে কৃষকদের অনেক ক্ষতি হয়ে যাবে। আমি থানায় মামলা করার প্রস্ততি নিচ্ছি।

এ ব্যাপারে পল্লী বিদ্যুতের দুর্গাপুর জোনাল অফিসের ডিজিএম মো. দেলোয়ার হোসেন বলেন, কেট্টা গ্রামের তিনটি ট্রান্সফরমার চুরির ঘটনা আমার জানা নেই। অভিযোগ কেন্দ্র থেকে লিখিত ভাবে যখন আমাকে জানানো হবে,তখনই বিষয়টি আমি জানতে পারবো।

কিউএনবি/অনিমা/০৭ ডিসেম্বর ২০২৪,/দুপুর ২:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit