মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন

নোয়াখালীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ৮১ Time View

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সদর উপজেলায় উপকূল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে।নিহত দেলোয়ার হোসেন (৩৪) জেলার সুবর্ণচর উপজেলার চরক্লার্ক ইউনিয়নের বাতেন মাস্টারের বাড়ির জহির উদ্দিনের ছেলে।শুক্রবার (৬ ডিসেম্বর) রাত ১০টার দিকে উপজেলার দত্তেরহাট সংলগ্ন আহমদিয়া স্কুল এলাকায় এই দুঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকালে নোয়াখালীর সোনাপুরের উদ্দেশ্যে ঢাকা থেকে ছেড়ে আসে উপকূল এক্সপ্রেস ট্রেন। ট্রেনটি মাইজদী স্টেশন হয়ে সোনাপুরের উদ্দেশ্যে রওনা দিয়ে দত্তেরহাট সংলগ্ন আহমদিয়া স্কুল এলাকায় পৌঁছালে সেখানে ট্রেনে কাটা পড়েন দেলোয়ার। এতে তার শরীর থেকে পা আলাদা হয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  

সোনাপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো.নাছির বলেন, ঢাকা থেকে নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও জিআরপি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। জিআরপি পুলিশ মরদেহ উদ্ধার করে নিয়ে যাবে। পরবর্তীতে নিহতের স্বজনদের সাথে কথা বলে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

কিউএনবি/অনিমা/০৭ ডিসেম্বর ২০২৪,/সকাল ৮:৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit