সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন

চিরুনি দিয়ে ঝটপট তৈরি করুন ঝিনুক পিঠা!

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
  • ১০১ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : শীতের হরেক রকম পিঠার মধ্যে সবচেয়ে সহজ এই ঝিনুক পিঠা। কিন্তু ঝিনুকের আকৃতি না জানার কারণে অনেকেই এ পিঠা বাড়িতে তৈরি করতে সাহস পান না।


শীতে সন্ধ্যার নাশতায় অন্যতম অনুষঙ্গ হতে পারে রসালো ঝিনুক পিঠা। ছবি: সংগৃহীত

তবে আজ থেকে সবাই এমনকি নতুন রাঁধুনিরাও এ পিঠা তৈরি করতে পারবেন। ভাবছেন কীভাবে? এর জন্য অবশ্য দুটি চিরুনি আপনার প্রয়োজন হবে।

প্রয়োজনীয় উপকরণ: বাড়িতে ঝিনুক পিঠা তৈরির জন্য প্রয়োজন হবে চালের গুঁড়া ৩ কাপ, ময়দা ১ কাপ, দুধ ১ লিটার, গুড় বা চিনি ১ কাপ, লবণ পরিমাণমতো, পিঠা ভাজার জন্য সয়াবিন তেল ২ কাপ, ঘি ১ টেবিল চামচ ও পানি ২ কাপ। এ ছাড়া নতুন চিরুনি লাগবে ২টি।
 
যেভাবে তৈরি করবেন: একটি সসপ্যানে সামান্য লবণ দিয়ে পানি ফুটান। পানি ফুটে উঠলে চালের গুঁড়া দিয়ে নেড়ে সেদ্ধ হলে নামিয়ে নিন। ভালোভাবে মেখে ছোট ছোট বলের মতো করে নিন।

দুটি চিরুনি দিয়ে নিচে ও ওপরে চাপ দিয়ে ঝিনুকের আকার তৈরি করুন। ছবি: সংগৃহীত

 

বলগুলো একটু লম্বা আকারের তৈরি করুন। যেন এর মাথার অংশ বড় ও নিচের অংশ ছোট হয়। এরপর একটু চাপ দিয়ে ধরুন দুটি চিরুনিতে। ঘি মেখে রাখা দুটি চিরুনির চাপেই ঝিনুকের আকারের পিঠা তৈরি হয়ে যাবে।
 
এবার তেলে পিঠা ভেজে রাখুন। আরেকটি পাত্রে চিনি বা গুড় জ্বাল দিন। কয়েক মিনিট পর পরিমাণমতো লবণ, এলাচ, দারুচিনি দিয়ে নেড়ে সিরায় পিঠাগুলো দিয়ে দিন। দুই মিনিট অপেক্ষা করে চুলা থেকে নামিয়ে ফেলুন।
 
এ পিঠা ঠান্ডা কিংবা গরম দুভাবেই পরিবেশন করা যায়।

 

 

কিউএনবি/আয়শা/০৬ ডিসেম্বর ২০২৪,/সন্ধ্যা ৬:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit