বুধবার, ২৭ মে ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম
স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’ বাংলাদেশিদের জেলে পাঠাতে হবে না, সোজা বিএসএফের হাতে তুলে দেবে -শুভেন্দু হামের উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু যমুনা সেতুতে ফের যান চলাচল নিয়ন্ত্রণ, ঘণ্টার পর ঘণ্টা আটকে ঘরমুখো মানুষ যুক্তরাষ্ট্র ইরানের খসড়া চুক্তি : হরমুজ প্রণালীতে নৌ-অবরোধ তুলে নেওয়ার প্রস্তাব পাহাড়ি ঢল ও টানা বর্ষণে যমুনার পানি বৃদ্ধি দাউদাউ করে জ্বলছে লন্ডনের ইহুদি সুপারমার্কেট, এলাকায় আতঙ্ক সৌদির সঙ্গে মিল রেখে চট্টগ্রামের শতাধিক গ্রামে ঈদ উদযাপন চামড়ার নায্যমূল্য নিশ্চিতে যেসব পদক্ষেপের কথা জানালেন বাণিজ্যমন্ত্রী ত্যাগের মহিমায় ভাস্বর হোক ঈদুল আজহা: প্রধানমন্ত্রী

বন্যায় মালয়েশিয়া ও থাইল্যান্ডে ৩০ জনের মৃত্যু

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ১১৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়া এবং দক্ষিণ থাইল্যান্ডে প্রবল বন্যায় অন্তত ৩০ জনের বেশি মানুষের মৃত্যুর পাওয়া গেছে। এতে বাস্তুচ্যুত হয়েছেন আরও  হাজার হাজার মানুষ। উভয় দেশ আরও প্রত্যাশিত ভারী বৃষ্টিপাতের আগে বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে। খবর এপির।

ন্যাশনাল ডিজাস্টার কমান্ড সেন্টারের তথ্য অনুযায়ী, মালয়েশিয়ার সাতটি রাজ্যের প্রায় ৮৫ হাজার মানুষ আশ্রয়কেন্দ্রে রয়েছেন। বাস্তুচ্যুত ব্যক্তিদের অধিকাংশই কেলানতান ও তেরেঙ্গানু। এই বন্যায় মালয়েশিয়ায় ছয়জন এবং থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে ২৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

থাইল্যান্ডের দুর্যোগ প্রতিরোধ ও প্রশমন বিভাগ জানিয়েছে, বন্যায় তিন লাখেরও বেশি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক স্কুল ও ৯৮টি স্বাস্থ্য সেবা কেন্দ্র বন্ধ হয়ে গেছে। এছাড়া  ৩৪ হাজার ৩৫৪ জন মানুষ সরকারি আশ্রয়কেন্দ্রে রয়েছেন। কর্তৃপক্ষ বৃহস্পতিবার পর্যন্ত আরও ভারী বৃষ্টিপাত মোকাবিলার জন্য প্রস্তুতি নিচ্ছে। এর অংশ হিসেবে উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় উদ্ধারকারী দল এবং সরঞ্জাম মোতায়েন করছে।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানিয়েছেন, দেশটির পূর্ব উপকূলে পাঁচ দিনের অপ্রত্যাশিতভাবে কেলানতান ও তেরেঙ্গানুতে ছয় মাসের সমপরিমাণ বৃষ্টিপাত হয়েছে। বন্যায় বিস্তীর্ণ ধানখেত ডুবে গেছে। এতে কৃষকদের কয়েক মিলিয়ন ডলারের ক্ষতি হয়। রাস্তাঘাট, ঘরবাড়ি এবং সরকারি অবকাঠামোরও ব্যাপক ক্ষতি হয়েছে।

কিউএনবি/অনিমা/০৪ ডিসেম্বর ২০২৪,/রাত ৯:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit