শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন

বাংলাদেশ হাইকমিশনে হামলা, পর্তুগালে প্রতিবাদ সভা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ৬৮ Time View

ডেস্ক নিউজ : ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের হামলা ও পতাকা অবমাননা এবং সীমান্ত আগ্রাসনের প্রতিবাদে পর্তুগালে বিক্ষোভ করেছেন প্রবাসী বাংলাদেশিরা।

সোমবার (২রা ডিসেম্বর) রাজধানী লিসবনের মাতৃমনিজের এক রেস্টুরেন্টে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

পর্তুগালে বাংলাদেশি কমিউনিটির তরুণ নেতা ও রাজনীতিবিদ আব্দুল হাকিম মিনহাজ বলেন, দেশ রক্ষার প্রশ্নে কোন আপোষ হবে না। সমস্ত বাংলাদেশিরা সারাবিশ্ব থেকে দেশ রক্ষায় এগিয়ে আসবে। ভারতকে অনেক ছাড় দেয়া হয়েছে, আর কোন ছাড় হবে না। খেলতে আসলে সমানে সমানে খেলা হবে।

মোশারফ হোসেন বলেন, আগরতলায় হাইকমিশনে হামলার তীব্র নিন্দা জানাই। শরীরে এক বিন্দু রক্ত থাকতে আমরা ভারতের আধিপত্য মেনে নেব না।ভারতের সঙ্গে খেলা হবে সমানে সমান। কোনো রাজা-প্রজার সম্পর্ক থাকবে না। আমাদর নিয়ে খেলার দিনশেষ।

সাজিদুল আলম সাজিদ মোহাম্মদ বলেন, কোন স্বৈরাচার সরকারের পতনের পর ৫০ বছরেও সে সরকার ফিরে আসার ইতিহাস নাই। শেখ হাসিনা তার ‘পতিত-জামাই’কে নিয়ে এদেশে টুক করে ঢুকে যাবার অপচেষ্টা সফল হবে না।

ব্যবসায়ী আফতাব আহমেদ ভুইয়া বলেন, পতিত সরকার শেখ হাসিনার মতন ইন্ডিয়াকে বিদায় করতে আমাদের ৩০ মিনিট লাগবে। আমরা মুসলমানরা সারাবিশ্ব থেকে ভারতের বিরুদ্ধে লড়বো। ভারতকে কোন ছাড় নয়।

তরুণ রাজনীতিবিদ সাইফুল হক বলেন, বাংলাদেশকে যদি রক্ষা করতে না পারি এ জীবন রেখে কি হবে। জীবনের বিনিময়ে আমরা ইন্ডিয়ার আগ্রাসনের বিরুদ্ধে লড়বো। ওই স্বৈরাচারী শেখ হাসিনার মতন আমরা ইন্ডিয়াকেও পরাজিত করব।

পর্তুগাল বাংলা প্রেসক্লাবের সভাপতি রনি মোহাম্মদ বলেন, দেশ রক্ষায় আমরা প্রবাসীরা সব সময় সোচ্চার ছিলাম এবং থাকব। ভারত প্রতিবেশী সুলভ আচরণ না করলে আমরাও ছেড়ে দিব না।

আব্দুল হাকিম মিনহাজের সভাপতিত্বে আর শহীদ আহমদ (প্রিন্স) সঞ্চালনায় প্রতিবাদ সভায় মোশারফ হোসাইন, সাজিদুল আলম সাজিদ মোহাম্মদ, সাইফুল হক, আফতাব আহমেদ ভুইয়া, আজমল আহমদ, পর্তুগাল বাংলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি রনি মোহাম্মদ, সহ সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম নয়ন, প্রচার সম্পাদক হাফিজ আল আসাদ, আমিরুল মেম্বার, মো. মইনুল হক, এহছানুর রহমান ইরাক, এমডি ফরহাদ আহমদ তারেক, মোহাম্মদ আমান, আব্দুল লতিফ, শেখ ফরিদ, তানভীর আহমদ রনি, নুরুল আলাম, আশরাফ হোসাইন, হেলাল উদ্দীন, মিজানুর রহমান, শোয়েব চৌধুরী, এসএম কাউছার প্রমূখ উপস্থিত ছিলেন।

পর্তুগাল বাংলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শহীদ আহমদ (প্রিন্স) এর প্রতিবাদ সভাটি সঞ্চালনা করেন।

কিউএনবি/অনিমা/০৩ ডিসেম্বর ২০২৪,/দুপুর ২:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit