শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম

হাইব্রিড মডেল নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন শোয়েব আখতার

Reporter Name
  • Update Time : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ৭৫ Time View

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেলে আয়োজনের জন্য দুইটি শর্ত দিয়েছে পিসিবি। প্রথমটি হল—পিসিবিতে আইসিসির রাজস্ব হার আরও বাড়াতে হবে। দ্বিতীয়টি হচ্ছে—২০৩১ সাল পর্যন্ত যেসব ইভেন্টগুলো ভারতে আয়োজন হবে সেই আইসিসির ইভেন্টগুলোতে অংশ নিবে না পাকিস্তান।

তবে পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার চাঞ্চল্যকর একটি তথ্য দিয়েছেন। তিনি বলেছেন, এরই মধ্যে হাইব্রিড মডেলের জন্য চুক্তি সই হয়ে গেছে। তবে এককভাবে পিসিবির টুর্নামেন্ট আয়োজনের দাবি যৌক্তিক বলে মনে করেন ইতিহাসের সবচেয়ে দ্রুত গতির বল করা এই পেসার।

শোয়েব বলেন, ‘আপনি আয়োজকস্বত্ব ও রাজস্বের জন্য অর্থ পাচ্ছেন। এটি ঠিক আছে- আমরা সবাই এটি বুঝতে পারি। পাকিস্তানের অবস্থানও যুক্তিসঙ্গত। তাদের একটি শক্তিশালী অবস্থান বজায় রাখা উচিত ছিল, কেন উচিত হবে না? একবার যদি আমরা আমাদের দেশে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করতে সক্ষম হই এবং তারা (ভারত) আসতে ইচ্ছুক না হয়, তাদের উচিত আমাদেরকে উচ্চ হারে রাজস্বের ভাগ দেয়া। এটাই ভালো সিদ্ধান্ত।’

বর্তমানে আইসিসি থেকে ৩৭ শতাংশের বেশি রাজস্ব পায় ভারত। আর পাকিস্তান পায় ৫ শতাংশের কিছু বেশি। ভারতের এই রাজস্ব কমিয়ে পাকিস্তানের রাজস্ব বাড়ানোর শর্ত দিয়েছে পিসিবি।     

 

 

কিউএনবি/আয়শা/০২ ডিসেম্বর ২০২৪,/রাত ৮:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit