বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম
নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩

আশুলিয়ায় যুবককে কুপিয়ে হত্যা 

Reporter Name
  • Update Time : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ১৬৩ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : ঢাকার আশুলিয়ায় রহস্যজনকভাবে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। পরে পুলিশ মরদেহ উদ্ধার করেন। রোববার সকালে এবিষয়ে নিশ্চিত করেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক। এরআগে শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আশুলিয়ার ইউনিক এলাকার একটি শাখা সড়কে কয়েকজন দুর্বৃত্ত ফয়সালকে কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যায়। নিহত ফয়সাল কবির (৩২) ফরিদপুরের নগরকান্দার ধর্মদি দক্ষিনপাড়া এলাকার আবুল কালাম আজাদের ছেলে। সে আশুলিয়ার মধ্য গাজীরচট এলাকায় ভাড়া বাসায় থেকে একটি ট্রান্সপোর্ট অফিসের সহকারী হিসাবে চাকরী করতেন।

পুলিশ জানায়, সন্ধ্যায় আশুলিয়ার ইউনিক এলাকার একটি শাখা সড়কে অজ্ঞাতনামা ৮-৯ জন দুর্বৃত্ত  এলোপাথাড়িভাবে ফয়সালকে কুপিয়ে যখম করে ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হ্যাপি জেনারেল হাসপাতাল এবং পরে গনস্বাস্থ্য সমাজভিত্তিক হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য পরে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখাকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। পারিবারিক একটি সূত্র জানায়, ফয়সাল জনৈক ট্রান্সপোর্ট ব্যবসায়ী মাজহারুল হকের অফিসে অফিস সহকারী হিসেবে চাকরি করতো। প্রায় ১৫ দিন আগে ওই চাকরি ছেড়ে দেয় সে। কারো সাথে কোন শত্রুতাও ছিল কি-না সে ব্যাপারে কিছু বলতে পারেনি।এবিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) আবু বকর সিদ্দিক জানান, মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এব্যাপারে পুলিশের একাধিক টিম কাজ করছে। দ্রুত এ হত্যাকান্ডের রহস্য উদঘাটন পূর্বক অপরাধীদের সনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।

কিউএনবি/অনিমা/০১ ডিসেম্বর ২০২৪,/সকাল ১১:৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit