শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া ও মিলাদ মাহফিল

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি :
  • Update Time : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ৩২২ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : ঢাকার আশুলিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত ছাত্র-জনতার আত্মার মাগফেরাত, চিকিৎসাধীন সকলের সুস্থতা কামনায় দোয়া মিলাদ মাহফিল ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। এসময় অনুষ্ঠান সফল করতে বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে অনুষ্ঠানস্থলে যোগ দেন। শুক্রবার বিকালে আশুলিয়ার ভাদাইল এলাকার হামিদ ভুঁইয়া স্কুল মাঠে এই দোয়া ও মিলাদ মাহফিল  অনুষ্ঠিত হয়। 

প্রধান অতিথি ঢাকা-১৯ আসনের বিএনপির সাবেক এমপি ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবুর উপস্থিতিতে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, থানা যুবদল নেতা মোঃ শরীফুল আলম,  আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক অ্যাডভোকেট মোঃ জিল্লুর রহমান, ইয়ারপুর  ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ দেলোয়ার হোসেন সরকার, ঢাকা জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আবুল হোসেন মুন্সী ও ধামসোনা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ বাবুল হোসেন। এছাড়া আরও উপস্থিত ছিলেন, ঢাকা জেলা ছাত্রদলের সদস্য মোঃ রাশেদুল ইসলাম ভূঁইয়া, যুবদল নেতা মোঃ রিপন শিকদার, ধামসোনা ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃ আলামিন নাঈম খাঁন ও ছাত্রদল নেতা মোঃ অপু সহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, আগামীর দেশ নায়ক তারেক রহমান বলে দিয়েছেন, কোনো প্রকার চাঁদাবাজি, দখলবাজি করা যাবে না। যারা বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি-দখলবাজি করবে, তাদের কোনো অস্তিত্ব দলে থাকবে না। চাঁদাবাজদের উদ্দেশ্য কঠোর হুঁশিয়ারি করে তিনি আরও বলেন, আপনাদের অপকর্মের দাগ শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানসহ বিএনপির গায়ে লাগতে দিবো না।

সুতরাং দল থেকে যেসব দিক নির্দেশনা দেওয়া হয়েছে, সেই সব দিক নির্দেশনাগুলো মেনেই সামনের দিকে এগিয়ে যেতে হবে। যারা দলের নির্দেশনা না মেনে কাজ করবে,  এবং এর প্রমাণ পেলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি হুশিয়ারী দেন।

কিউএনবি/আয়শা/২৯ নভেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit