মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
হাবিপ্রবির বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী সৌদির তেল স্থাপনায় ড্রোন হামলার দাবি হুথিদের সিজদা—যেখানে হৃদয়ের সব ভার হালকা হয়ে যায় ৯ বছরের ছোট ক্রিকেটারের সঙ্গে ম্রুণালের প্রেমের গুঞ্জন শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী এইচএসসি ভোকেশনালে শিক্ষার্থী ভর্তি বাড়াতে ৭ পদক্ষেপ নওগাঁর ধামইরহাট হাসপাতালে গর্ভবতী স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী আটক সব বিশ্ববিদ্যালয়ে বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা ইউজিসির

স্বৈরাচারমুক্ত করেছি, এখন সময় দেশ গড়ার: তারেক রহমান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ৬৬ Time View

ডেস্ক নিউজ : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা দেশ স্বৈরাচারমুক্ত করেছি। এখন সময় দেশ গঠনের। আমাদের শুধু মেধাবী ডাক্তার, ইঞ্জিনিয়ার থাকলেই চলবে না, মেধা দিয়ে পেশাদার খেলোয়াড়ও তৈরি করতে হবে।

বৃহস্পতিবার বিকালে লালমনিরহাট সদর উপজেলার শহিদ আবুল কাশেম কলেজ মাঠে জেলা বিএনপি আয়োজিত শহিদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আগামী দিনে মেধা দিয়ে ভালো পেশাদার খেলোয়াড় তৈরি করতে হবে। ভালো সাংস্কৃতিক ব্যক্তিত্ব তৈরি করতে হবে এবং সেটা করতে হলে আমাদের পরিকল্পনা করতে হবে।

তিনি বলেন,  আগামীতে বিএনপি ক্ষমতায় এলে যে খেলা দেশে-বিদেশে জনপ্রিয় এরকম ৮-১০টি খেলাকে আমরা বাছাই করব। এরপর এ দেশের মাটি থেকে, এ দেশের সন্তানদের ভেতর থেকে সেসব খেলার জন্য ভালো খেলোয়াড় বের করে নিয়ে আসব। তাদের আমরা প্রশিক্ষণ দিয়ে আন্তর্জাতিক মানের করে গড়ে তুলব। যাতে আমরা দেশের জন্য সম্মান বয়ে নিয়ে আসতে পারি।

তারেক রহমান বলেন, আমাদের সমাজে একটি ধারণা আছে পড়ালেখা করতে হবে। পড়ালেখা করে ভালো ইঞ্জিনিয়ার-ডাক্তার হতে হবে। আমাদের সামাজিক গঠনই এরকম; কিন্তু আমি মনে করি, একজন যার মধ্যে খেলোয়াড় হিসেবে মেধা আছে তাকে যদি আমরা পেশাদার হিসেবে তৈরি করতে পারি তাহলেও সে তার পরিবারকে সহায়তা করতে পারে। আমরা পেশাদার সাংস্কৃতিককর্মী হিসেবে গড়ে তুললেও অনেক মানুষের কর্মসংস্থান হবে।

তিনি আরও বলেন, শহিদ জিয়ার ক্ষমতায় নতুন কুড়ি নামে একটি অনুষ্ঠান চালু ছিল; যার লক্ষ্য ছিল বিভিন্ন বিষয়ে প্রতিভাবানদের খুঁজে বের করা। আগামীতে বিএনপি সরকার গঠনে সক্ষম হলে এমন প্রতিভাবানদের বের করে প্রশিক্ষণের মাধ্যমে তাদের জাতীয় ও আন্তর্জাতিক মানের করে গড়ে তোলা হবে।

এ সময় তিনি তার দলীয় নেতাদের উদ্দেশে বলেন, এখানে আপনারা আজ যা দেখে গেলেন সেই অনুযায়ী সারা দেশে এমন উদ্যোগ গ্রহণ করবেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও দলের রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু।

 

 

কিউএনবি/আয়শা/২৮ নভেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit