সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০১:১০ অপরাহ্ন

ছয় শহিদ পরিবারকে ১ লাখ টাকা করে অনুদান দিলেন সাবেক এমপি সেলিম

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ১০১ Time View

ডেস্ক নিউজ : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকায় নিহত বাগেরহাটের ছয় শহিদের পরিবারকে ১ লাখ টাকা করে অনুদান দিয়েছেন বাগেরহাট-২ আসনের সাবেক এমপি ও জেলা বিএনপির সাবেক সভাপতি এমএএইচ সেলিম। 

মঙ্গলবার রাত ১০টায় বাগেরহাট শহরের পুরাতন বাজারের বাসভবনে এমএএইচ সেলিম আনুষ্ঠানিকভাবে ৬ শহিদ- আলীফ আহমেদ সিয়াম, জসিম ফকির, মাহফুজুর রহমান, সাব্বির মল্লিক, আলমগীর মোল্লা ও আলভীর বাবা-মায়ের হাতে অনুদানের এক লাখ টাকার চেক তুলে দেন।    

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ৬ শহিদ পরিবারের সদস্যদের হাতে অনুদানের চেক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বাগেরহাট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শেখ নজরুল ইসলাম, জেলা যুবদলের সাবেক সভাপতি মেহবুবুল হক কিশোর, সাবেক যুবদল নেতা শেখ মাহবুবুর রহমান টুটুল, জেলা জামায়াত নেতা মঞ্জুরুল হক রাহাত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতা সাদ্দাম হোসেন, আজরীন আরভী নওরিন প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/২৭ নভেম্বর ২০২৪,/রাত ১১:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit